বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

আড়ংয়ে ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা, হাতে কাপড় নিয়ে শোরুম ত্যাগ

আড়ংয়ে ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা, হাতে কাপড় নিয়ে শোরুম ত্যাগ

রাজধানীতে আড়ং থেকে মায়ের জন্য কাপড় কেনাকাটা করতে গিয়ে শপিং ব্যাগ না পাওয়ায় তিক্ত অভিজ্ঞতা নিয়ে শোরুম ত্যাগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নারী নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১৪ মার্চ) রাতে উত্তরা জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমে এই ঘটনা ঘটে।

একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। ছবিতে দেখা যায়, রুমিন ফারহানা হাতে কয়েকটি কাপড় নিয়ে বের হচ্ছেন। বিষয়টি নিয়ে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে স্ট্যাটাস দেন, যা মুহূর্তে ভাইরাল হয়।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, "গ্রাহক হিসেবে আমরা টাকা দিয়ে পণ্য কিনি, কিন্তু সেই পণ্য বহন করার জন্য একটি সাধারণ শপিং ব্যাগও পাওয়া যাচ্ছে না। পরিবেশ রক্ষার কথা বলে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয়, তাহলে বিকল্প ব্যবস্থা থাকা উচিত। গ্রাহকের ন্যূনতম সম্মান নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব।"

সংসদ সদস্য রুমিন ফারহানা মোবাইলে জানান, "ইফতারের পর আড়ংয়ে যাই, মায়ের জন্য চারটি ম্যাক্সি কিনি। কাউন্টারে সাড়ে চার হাজার টাকার বিল ধরিয়ে কোনো ব্যাগ ছাড়াই কাপড় দেওয়া হয়। কর্তৃপক্ষ বলেছিল, ব্যাগের জন্য অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে। এ নিয়ে আমি প্রশ্ন তুলেছি এবং কাপড় হাতে নিয়ে শোরুম ত্যাগ করেছি।"

তিনি আরও বলেন, "মায়ের জন্যই আড়ংয়ে গিয়েছি, কারণ মায়ের ম্যাক্সির মাপ অন্য কোনো দোকানে পাওয়া যায় না। নিজের জন্য কখনো আড়ং থেকে কাপড় কিনি না।"

এ বিষয়ে উত্তরা জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোনটি রিসিভ করেননি।

আরও

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

জাতীয়

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন করে আবেদন করা যাচ্ছে না। ফ...

২০২৬-০৯-২৯ ১১:২১

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার...

২০২৬-০৯-২৯ ১১:১৮