রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

আকাশপথে হাজার কিলোমিটারের ‘গন্তব্যহীন’ ফ্লাইট হঠাৎ বাড়ল কেন

আকাশপথে হাজার কিলোমিটারের ‘গন্তব্যহীন’ ফ্লাইট হঠাৎ বাড়ল কেন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক বিমান চলাচলে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি করেছে। ইরান যুদ্ধের জেরে দেখা দিচ্ছে ‘ফ্লাইটস টু নো-হোয়ার’ বা গন্তব্যে না পৌঁছে মাঝ আকাশ থেকে ফিরে আসা ফ্লাইটের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

এমিরেটস-এর লন্ডন থেকে দুবাইগামী ফ্লাইট ইকে১০ সৌদি আকাশসীমায় থাকা অবস্থায় গন্তব্যে ড্রোন হামলার খবর পেয়ে হঠাৎ ফিরে যায়। শেষ পর্যন্ত এটি ৯ হাজার ১০০ কিলোমিটারের বেশি ‘গন্তব্যহীন’ যাত্রা সম্পন্ন করে আবার গ্যাটউইকে অবতরণ করে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

একইভাবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলার কারণে অন্তত ৩০টি ফ্লাইট মাঝপথে ঘুরে যেতে বা বিকল্প পথে যেতে বাধ্য হয়। যাত্রীরা ভেবেছিলেন ভোরে দুবাই পৌঁছাবেন, কিন্তু বাস্তবে তারা ফিরে যান যাত্রার শুরুর বিমানবন্দরে বা অন্য শহরে।

বিশ্লেষকদের মতে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই ধরনের ‘গন্তব্যহীন ফ্লাইট’-এর সংখ্যা বেড়েছে। উপসাগরীয় আকাশসীমার বড় অংশ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় আঞ্চলিক বিমান চলাচল প্রায় শূন্যে নেমে আসে।

কাতার এয়ারওয়েজ, ইতিহাদ এয়ারওয়েজসসহ বড় এয়ারলাইনগুলো আংশিকভাবে ফ্লাইট চালু করলেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র সতর্কতায় হঠাৎ রুট পরিবর্তন এখনও ঘটছে।

পরিসংখ্যান বলছে, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে ছেড়ে যাওয়া প্রায় ৩০ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে এমিরেটস একাই দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে।

বিশেষজ্ঞদের মতে, এই অস্থিরতা শুধু যাত্রীদের ভোগান্তিই বাড়াচ্ছে না, বরং বৈশ্বিক বিমান শিল্প ও অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ তৈরি করছে।

আরও

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইরান-ইরাকের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইরান-ইরাকের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে

শিগগিরই ইরান ও ইরাকের মধ্যে বিমান চলাচল আবারও শুরু হবে বলে জানিয়েছেন তেহরানে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত ইয়াসের আবদুল জাহর...

২০২৬-১০-০২ ২৩:০৪

দাম কমাতে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত ছাড়বে ইউরোপ

আন্তর্জাতিক

দাম কমাতে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত ছাড়বে ইউরোপ

জ্বালানির বাড়তি দাম কমাতে মজুত থেকে বিপুল পরিমাণ ডিজেল ছাড়তে সম্মত হয়েছে ইউরোপসহ জি৭ভুক্ত দেশগুলো। শুক্রবার (০২ অক্টোবর)...

২০২৬-১০-০২ ২২:৪৭

গাদ্দাফির সনদ ছেঁড়া থেকে ট্রাম্পের ‘এস্কেলেটরগেট’; জাতিসংঘের স্মরণীয় সব মুহূর্ত

আন্তর্জাতিক

গাদ্দাফির সনদ ছেঁড়া থেকে ট্রাম্পের ‘এস্কেলেটরগেট’; জাতিসংঘের স্মরণীয় সব মুহূর্ত

বর্তমানে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলছে। ‘আস্থা পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্য...

২০২৬-১০-০২ ২২:১৮

মোজতবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনার মধ্যে শাশুড়ির নতুন দাবি

আন্তর্জাতিক

মোজতবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনার মধ্যে শাশুড়ির নতুন দাবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনার মধ্যে তাকে নিয়ে নতুন দাবি করেছেন তার শাশুড়ি তা...

২০২৬-১০-০২ ২০:৫৫

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

আন্তর্জাতিক

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

সৌদি আরবের মদিনায় মসজিদে নববির একটি বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি কর...

২০২৬-১০-০২ ২০:৪৯

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

আন্তর্জাতিক

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস বিক্ষোভে রূপ নেওয়ায় শুক্রবার (২ অক্টোবর) প্রায় ৪০০ উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর...

২০২৬-১০-০২ ১৮:৫৯