বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের চাপ, বাসের অপেক্ষায় কয়েকশ যাত্রী

আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের চাপ, বাসের অপেক্ষায় কয়েকশ যাত্রী

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আব্দুল্লাহপুরে বাস কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষের ভিড় রয়েছে চোখে পড়ার মতো।

সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট, আজমপুর, হাউজ বিল্ডিং, আব্দুল্লাহপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাস কাউন্টারগুলোতে শত শত যাত্রী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। কোথাও কোথাও কাউন্টারে জায়গা না পেয়ে অনেকেই কাউন্টারেন সামনে অবস্থান নিয়েছেন।

দুপুরে বৃষ্টির কারণে অনেক জায়গায় পানি জমে থাকার ফলে যাত্রীদের বাসে ওঠানামা করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

কাউন্টারগুলোর সামনে বাস এসে দাড়াঁতেই নির্ধারিত গাড়িতে উঠতে ব্যস্ত হয়ে উঠছেন যাত্রীরা।

আব্দুল্লাহপুর থেকে পাবনাগামী সরকার ট্রাভেল পরিবহনের কবির হোসেন নামের এক যাত্রী বলেন, আমি ১০০০ টাকা দিয়ে টিকিট নিয়েছি। স্বাভাবিক সময়ে এই টিকিটের দাম ৬০০ থেকে ৬৫০ টাকা সর্বোচ্চ।

সিরাজগঞ্জগামী সি লাইন পরিবহনের অপর এক যাত্রী বলেন, ঈদ এলেই অতিরিক্ত ভাড়া দিয়ে টিকিট নিতে হয়। এটা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাত্রীরাও এটাকে স্বাভাবিকভাবে নিয়েছে কারণ তাদের যে করেই হোক যেতে হয় বাড়িতে।

পাবনা এক্সপ্রেস কাউন্টারের ম্যানেজার বাচ্চু মিয়া বলেন, গতদিনের তুলনায় যাত্রীর চাপ আজ আগের মতোই আছে এবং রাস্তায় গাড়ি মোটামুটি স্বাভাবিকভাবেই আসছে। যানজট রাস্তায় তুলনামূলকভাবে কম। যাত্রীরা অন্যান্য বাড়ির চেয়ে এবার স্বাচ্ছন্দ্যভাবে ঈদ যাত্রায় বাড়ি যাচ্ছেন।

আরও

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০২৬-০৯-৩০ ১৪:৩৪

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

জাতীয়

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জ...

২০২৬-০৯-৩০ ১৪:২০

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংব...

২০২৬-০৯-২৯ ২২:০৯

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয়

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সার্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নি...

২০২৬-০৯-২৯ ২২:০৭