বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে প‌রিনত হ‌তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে প‌রিনত হ‌তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে কার করছে সরকার। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনীতিতে পরিণত করার জন্য সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশে চরমপন্থা বা উগ্রবাদের কোনো স্থান হবে না। দেশের শান্তি, সম্প্রীতি ও আইনের শাসন বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে থাকবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ যেন গণতন্ত্র হরণ করতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

প্রধানমন্ত্রী জানান, গত ১৭ বছরে রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং জুলাইয়ের আন্দোলনে জীবন উৎসর্গকারী যোদ্ধাদের পাশে সরকার থাকবে। তাদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি ।

এছাড়া সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষা ও সেবামূলক কর্মসূচির আওতায় ব্যবহৃত সব ধরনের কার্ডকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এর মাধ্যমে সরকারি সেবা গ্রহণ আরও সহজ ও সমন্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

জাতীয়

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন করে আবেদন করা যাচ্ছে না। ফ...

২০২৬-০৯-২৯ ১১:২১

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার...

২০২৬-০৯-২৯ ১১:১৮