রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

১৭ বছর পর পার্বতীপুর প্রেস ক্লাবের নির্বাচন, নতুন নেতৃত্বে যারা

১৭ বছর পর পার্বতীপুর প্রেস ক্লাবের নির্বাচন, নতুন নেতৃত্বে যারা

দীর্ঘ ১৭ বছর পর দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত প্রেস ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মাহফিজুল ইসলাম রিপন, সহ-সভাপতি পদে আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন (মিলন), কোষাধ্যক্ষ পদে এটিএম জোবায়েদ উর রহমান (জবা) এবং দপ্তর সম্পাদক পদে আব্দুল জলিল সরকার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে মহসীন আলী, নুর আলম সিদ্দিক, সাজেদুর রহমান নওশাদ ও মো. হেলাল নির্বাচিত হয়েছেন। এর আগে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ওয়াহেদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. আলাউদ্দিন। কমিশনের সদস্য ছিলেন অধ্যাপক শরিফুল ইসলাম ও অবসরপ্রাপ্ত শিক্ষক সামসুদ্দোহা দুলু। নির্বাচনে একজন প্রিজাইডিং অফিসার, একজন পোলিং অফিসার ও তিনজন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করেন।

পার্বতীপুর প্রেস ক্লাবের মোট ৬১ জন ভোটারের মধ্যে ৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পার্বতীপুর মডেল থানা ও পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৮ সালের ৩০ মে পার্বতীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই কমিটির মেয়াদ শেষ হয় ২০১০ সালের ৩০ জুন। এরপর দীর্ঘ সময় আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অবশেষে ১৭ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

উল্লেখ্য, ১৯৮০ সালে পার্বতীপুর প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়।

আরও

কিউআর কোডের মাধ্যমে গাইবান্ধায় পূবালী ব্যাংকের লেনদেনের উদ্বোধন

সারা দেশ

কিউআর কোডের মাধ্যমে গাইবান্ধায় পূবালী ব্যাংকের লেনদেনের উদ্বোধন

"লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে ধারণ করে গাইবান্ধার পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম শু...

২০২৬-০৭-২৬ ২০:২৯

'গেইটের সাথে বেঁধে রাখলেন মাদক ব্যবসায়ীদের', ভ্রাম্যমাণ আদালতে সাজা

সারা দেশ

'গেইটের সাথে বেঁধে রাখলেন মাদক ব্যবসায়ীদের', ভ্রাম্যমাণ আদালতে সাজা

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে স্থানীয় মাদকবিরোধী কমিটির রাতভর অভিযানে ১০ জন মাদকসেবী ও মাদক কারবারিক...

২০২৬-০৭-২৬ ১৮:২৬

মীরসরাইয়ে নিজ অর্থায়নে যুবদল নেতার রাস্তা সংস্কার

সারা দেশ

মীরসরাইয়ে নিজ অর্থায়নে যুবদল নেতার রাস্তা সংস্কার

মীরসরাইয়ে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করছেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাঈন উদ্দিন মাঈন। মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর...

২০২৬-০৭-২৬ ১৮:২৫

বিভিন্ন কারণে সমালোচনার জেরে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বদলী

সারা দেশ

বিভিন্ন কারণে সমালোচনার জেরে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বদলী

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারকে রংপুরে বদলি করা হয়েছে। চট্টগ্রাম থেকে সোনারগাঁ থা...

২০২৬-০৭-২৬ ১৮:২৩

নদীতে মাছ ধরলেই দিতে হয় টাকা, ছদ্মবেশে সাংবাদিকের কাছ থেকে নিজ হাতেই গুনে নেন পুলিশ কর্মকর্তা!

সারা দেশ

নদীতে মাছ ধরলেই দিতে হয় টাকা, ছদ্মবেশে সাংবাদিকের কাছ থেকে নিজ হাতেই গুনে নেন পুলিশ কর্মকর্তা!

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ^র নদীতে যেতে হয় পাথরঘাটা জুড়ে ১২ কিলোমিটার ভাড়ানি খাল থেকে। আর এ ভাড়ানী খাল থেকে এই...

২০২৬-০৭-২৬ ১৮:২১