শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

১৩ বছরের প্রেম ভাঙল অভিনেত্রী-গায়ক জুটির

১৩ বছরের প্রেম ভাঙল অভিনেত্রী-গায়ক জুটির

দীর্ঘ ১৩ বছর প্রেমের পর সম্পর্কের ইতি টানলেন জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেত্রী কোর্টনি কক্স এবং স্নো প্যাট্রোল ব্যান্ডের মিউজিশিয়ান জনি ম্যাকডেইড।

পিপল ম্যাগাজিনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তারকা জুটির বিচ্ছেদের খবর নিশ্চিত করা হয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে থাকার পর এই জুটি আলাদা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে ইউএস ওপেনে এই জুটিকে একসঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছিল। এর আগে একই বছরের জুলাইয়ে জনির ৪৮তম জন্মদিনে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন শুভেচ্ছা বার্তাও শেয়ার করেছিলেন কোর্টনি। তবে এরপর দীর্ঘ সময় তাদের আর একসঙ্গে দেখা যায়নি।

কোর্টনি কক্স ও জনি ম্যাকডেইডের প্রেমের শুরু হয়েছিল ২০১৩ সালের শেষের দিকে। এক হাউস পার্টিতে পরিচয়ের পর তারা ডেটিং শুরু করেন। সম্পর্কের ৯ মাসের মাথায় তারা বাগদান সম্পন্ন করলেও ২০১৫ সালের শেষের দিকে তা ভেঙে যায়। 

পরের বছর ২০১৬ সালে তারা আবারও এক হলেও নতুন করে আর বাগদান করেননি। এর আগে ২০২৪ সালের এপ্রিলে এক চ্যাট শোতে কোর্টনি প্রকাশ করেছিলেন, তাদের প্রথম বিচ্ছেদটি একটি কাপল থেরাপি সেশনের সময় ঘটেছিল।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯