শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

১২ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার খুনের মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, অভিনয় করছিলেন বলিউডে

১২ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার খুনের মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, অভিনয় করছিলেন বলিউডে

ভারতের আহমেদাবাদে খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হেমন্ত মোদি (৫৩)কে গ্রেপ্তার করেছে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ।

দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থাকার সময় তিনি নাম-পরিচয় পরিবর্তন করে বলিউড ও গুজরাটি চলচ্চিত্র জগতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৫ সালে আহমেদাবাদের নারোদা এলাকায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন হেমন্ত মোদি। পরে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০১৪ সালে ৩০ দিনের প্যারোলে মুক্তি পেলেও মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর কারাগারে ফিরে যাননি। এরপর দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

পলাতক অবস্থায় তিনি নিজের পরিচয় পরিবর্তন করে ‘হেমন্ত বৈষ্ণব’ নামে পরিচিতি লাভ করেন এবং মুম্বাইয়ে চলচ্চিত্র অঙ্গনে কাজ শুরু করেন। এ সময় তিনি ‘ঠগস অব হিন্দুস্তান’, ‘জয়েশভাই জোরদার’-সহ একাধিক হিন্দি ও গুজরাটি চলচ্চিত্র এবং টেলিভিশন নাটকে অভিনয় করেন।

অভিনয় জীবনে তিনি আমির খান, অমিতাভ বচ্চন, রণবীর সিং এবং সানি দেওল-এর মতো জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ করেছেন বলে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা শহরের ঘীকান্তা মেট্রো স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে মেহসানা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯