শনিবার, ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

১০ নম্বর জার্সি ও ৩ তারকার বিমানে বিশ্বকাপের দেশে আর্জেন্টিনা

১০ নম্বর জার্সি ও ৩ তারকার বিমানে বিশ্বকাপের দেশে আর্জেন্টিনা

বিমানে ১১ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ, সাড়ে ৫ হাজারের বেশি মাইল পাড়ি দিয়ে বিশ্বকাপের দেশ যুক্তরাষ্ট্রে পৌঁছে গেল আর্জেন্টিনা। এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল (রোববার) স্থানীয় সময় সকাল ১১টায় মিসৌরিতে তাদের বিমান অবতরণ করে।

১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এয়ারোলাইনিয়াস আর্জেন্টিনাস চার্টার বিমানের ফ্লাইট নম্বর ছিল ১৯৭৮। ৪৮ বছর আগে বুয়েন্স আয়ার্সে রিভার প্লেটে ৭১ হাজারের বেশি দর্শকের সামনে নেদারল্যান্ডসের বিপক্ষে জেতে আর্জেন্টিনা।

বিশ্ব চ্যাম্পিয়নদের বহন করা এয়ারবাস এ৩৩০ বিমানটি সেজেছিল বিশ্বকাপের আমেজে। জাতীয় দলের প্রতীকী নীল ও সাদা ডোরাকাটার মাঝে বিমানের লেজে লিওনেল মেসির ১০ নম্বরটি ফুটিয়ে তোলা হয়েছে এবং তিনটি সোনালি তারকা তাদের তিনটি বিশ্বকাপ শিরোপার প্রতিনিধিত্ব করছিল।

কানসাস সিটিতে ঘাঁটি গড়বে চার দল। সবার আগে পৌঁছে গেল আর্জেন্টিনা। এই সপ্তাহেই লরেন্সের নিকটবর্তী ইউনিভার্সিটি অব কানসাসে পা রাখবে নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও আলজেরিয়া।

এই চার্টার বিমানে করে আর্জেন্টিনার স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড় এসেছেন। নিজ নিজ ক্লাবের খেলা শেষে আসবেন আরও কয়েকজন। বিমান থেকে নেমে খেলোয়াড় ও স্টাফরা হেঁটে টার্মাক পেরিয়ে হোটেলে যাওয়ার জন্য অপেক্ষারত চার্টার বাসে চড়েন।

কানসাস সিটির অরিজিন হোটেলে থাকবেন মেসি ও তার দল। এই দিনেই হোটেল জিমে হালকা ঘাম ঝরাবে দলের সদস্যরা। বাকিরা যোগ দিলেই পুরোদমে ট্রেনিং শুরু হবে সোমবার থেকে। এমএলএস ক্লাব স্পোর্টিং কানসাসের হোম গ্রাউন্ড কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফর্ম্যান্স সেন্টারে চলবে তাদের অনুশীলন।

আগামী শনিবার টেক্টাসের কাইল ফিল্ডে শনিবার হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তিন দিন পর আইসল্যান্ডের বিপক্ষে জর্ডান হেয়ার স্টেডিয়ামে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে।

বাংলাদেশ সময় আগামী ১৭ জুন সকাল সাতটায় আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ শুরু হবে আর্জেন্টিনার। ২২ জুন রাত ১১টায় তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ ২৮ জুন সকাল ৮টায়।

আরও

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

খেলাধুলা

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

২০২৬ ফিফা বিশ্বকাপে দারুণ শুরু করেছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসে গ্রুপ ‘ডি’-এর ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হ...

২০২৬-০৬-১৩ ০৯:৩৮

লুসিয়েন থেকে কুইনোনস: ৯৬ বছরের বিশ্বকাপে উদ্বোধনী গোল করেছেন যারা

খেলাধুলা

লুসিয়েন থেকে কুইনোনস: ৯৬ বছরের বিশ্বকাপে উদ্বোধনী গোল করেছেন যারা

মেক্সিকোর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের জমকালো পর্দা উঠে, কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ তখন ছিল মাঠের প্রথ...

২০২৬-০৬-১৩ ০৮:২১

দুলছে গ্যালারি, বিশ্বকাপের সবচেয়ে বাজে স্টেডিয়াম টরেন্টো!

খেলাধুলা

দুলছে গ্যালারি, বিশ্বকাপের সবচেয়ে বাজে স্টেডিয়াম টরেন্টো!

ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে না উঠতেই শুরু হয়েছে বিতর্ক। আর এই বিতর্কের কেন্দ্রে বিশ্বকাপের সহ-আয়োজক কানাডার টরেন্টো স্টেড...

২০২৬-০৬-১৩ ০৮:১৯

ইরান ফুটবল দলের হোটেলের সামনে থেকে মরদেহ উদ্ধার

খেলাধুলা

ইরান ফুটবল দলের হোটেলের সামনে থেকে মরদেহ উদ্ধার

মেক্সিকোর টিজুয়ানা শহরে বিশ্বকাপের জন্য কঠোর নিরাপত্তায় অনুশীলন করছে ইরান জাতীয় ফুটবল দল। তাদের টিম হোটেলের সামনে একটি...

২০২৬-০৬-১৩ ০৮:১৮

পয়েন্ট ভাগাভাগি করে বিশ্বকাপের যাত্রা শুরু কানাডা-বসনিয়ার

খেলাধুলা

পয়েন্ট ভাগাভাগি করে বিশ্বকাপের যাত্রা শুরু কানাডা-বসনিয়ার

টরন্টোতে হাজার হাজার স্বাগতিক দর্শকের উপস্থিতিতে নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম হোম ওয়ার্ল্ড কাপ ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পা...

২০২৬-০৬-১৩ ০৮:০৮