বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যের শ্রমবাজারে অভিবাসী বৃদ্ধি: দেশীয় তরুণদের কর্মসংস্থান নিয়ে তীব্র বিতর্ক

যুক্তরাজ্যের শ্রমবাজারে অভিবাসী বৃদ্ধি: দেশীয় তরুণদের কর্মসংস্থান নিয়ে তীব্র বিতর্ক

যুক্তরাজ্যের চাকরির বাজারে অভিবাসীদের ক্রমবর্ধমান উপস্থিতি দেশটিতে এক নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। সাম্প্রতিক এক তথ্য-বিশ্লেষণে দেখা গেছে, দেশটির হসপিটালিটি সেক্টর বা আতিথেয়তা খাতের হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে ও ক্যাটারিংয়ের মতো পদগুলোর ৩১ শতাংশ এবং প্রশাসনিক ও সহায়তা সেবামূলক কাজের ৩৪ শতাংশই এখন অভিবাসী কর্মীদের দখলে।

 এছাড়া ‘মাইগ্রেশন অবজারভেটরি’র প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ খুচরা বিক্রয় খাতের প্রায় ৩৭ লাখ কর্মসংস্থানের মধ্যে ১৭ শতাংশ স্থান পূরণ করেছেন অভিবাসীরা। রাজধানী লন্ডনে এই চিত্র আরও প্রকট, যেখানে হসপিটালিটি খাতের প্রায় ৬৪ শতাংশ কর্মীই বিদেশি বা অভিবাসী। এই পরিসংখ্যানকে কেন্দ্র করে দেশটির নীতি-নির্ধারক ও রাজনৈতিক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।

​এই পরিস্থিতির কারণে ব্রিটিশ তরুণদের কাজের সুযোগ সংকুচিত হচ্ছে বলে দাবি করছেন দেশটির অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব। ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপের মতে, কম দক্ষতাসম্পন্ন শ্রমিকদের এই ব্যাপক আগমন যুক্তরাজ্যের সামাজিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলছে। বিদেশি কর্মীরা কম মজুরিতে কাজ করতে রাজি হওয়ায় স্থানীয় তরুণরা বাজার থেকে ছিটকে পড়ছে। বর্তমানে যুক্তরাজ্যে ৩৪ বছরের কম বয়সী প্রায় ৯ লাখ ৫৭ হাজার তরুণ শিক্ষা, চাকরি কিংবা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের বাইরে রয়েছে, যা আগামী পাঁচ বছরে সাড়ে ১২ লাখে পৌঁছাতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। লেবার পার্টির কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা অ্যালান মিলবার্নও এই সংকটের জন্য নিয়োগকর্তাদের দীর্ঘদিনের সস্তা বিদেশি শ্রমনির্ভরতাকে দায়ী করেছেন। একই সাথে ‘সেন্টার ফর সোশ্যাল জাস্টিস’-এর একটি গবেষণায় দাবি করা হয়েছে, একজন ব্রিটিশ তরুণের বিপরীতে নিয়োগকর্তারা ইউরোপীয় ইউনিয়নের বাইরের প্রায় ২৭ জন তরুণকে কাজে নিচ্ছেন, যার ফলে নতুন প্রবেশকারীদের জন্য প্রাথমিক স্তরের চাকরিগুলো এখন আর সহজলভ্য থাকছে না।

​তবে এই সংকটের বিপরীতে ভিন্ন যুক্তিও তুলে ধরছেন অনেক অর্থনীতিবিদ ও বিশ্লেষক। তাঁদের মতে, স্বাস্থ্যসেবা, কেয়ার সেক্টর এবং আতিথেয়তার মতো মারাত্মক শ্রমিক সংকটে থাকা খাতগুলোকে সচল রাখতে অভিবাসীরাই মূল ভূমিকা পালন করছেন। টাওয়ার হ্যামলেটসের এক ব্রিটিশ-বাংলাদেশী বাসিন্দা জানান, অনেক কাজে স্থানীয় তরুণদের কোনো আগ্রহ নেই, যার ফলে নিয়োগকর্তারা বাধ্য হয়ে বিদেশি কর্মীদের দিকে ঝুঁকছেন। ফলে এককভাবে অভিবাসীদের ওপর দোষ চাপানো যুক্তিযুক্ত নয়। অন্যদিকে বার্মিংহাম ও ম্যানচেস্টারের স্থানীয় ব্রিটিশ-বাংলাদেশী তরুণ ও বাসিন্দাদের মতে, বর্তমান বাজার অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বাজার ধরে রাখতে এবং দেশীয় তরুণদের সুযোগ করে দিতে সরকারের উচিত এমন নীতি প্রণয়ন করা, যা স্থানীয় যুবসমাজের দক্ষতা বৃদ্ধি করবে। সামগ্রিকভাবে, তীব্র অভিবাসন বিতর্ক সত্ত্বেও ব্রিটিশ অর্থনীতির একটি বড় অংশ যে এখনো অভিবাসী শ্রমশক্তির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তা স্পষ্ট।

আরও

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯