বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ : চালক নিহত, আহত ৮৯ জন

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ : চালক নিহত, আহত ৮৯ জন

যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেনচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের একাধিক ইউনিট।

 

বিবিসির খবরে বলা হয়, ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে জানিয়েছে, সংঘর্ষে জড়িত ট্রেন দুটি ছিল করবি থেকে লন্ডনের সেন্ট প্যানক্রাসগামী বিকেল ৪টা ৪০ মিনিটের ট্রেন এবং অন্যটি নটিংহ্যাম থেকে সেন্ট প্যানক্রাসগামী বিকেল ৩টা ৫০ মিনিটের ট্রেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ঘটনাটিকে ‘মেজর ইনসিডেন্ট’ বা বড় ধরনের দুর্ঘটনা হিসেবে ঘোষণা করেছে।

ন্যাশনাল ইউনিয়ন অব রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (আরএমটি) বলেছে, দুর্ঘটনায় নিহত ব্যক্তি একজন ট্রেন চালক এবং আরএমটির প্রাক্তন প্রতিনিধি ছিলেন। সংগঠনটির মহাসচিব এক বিবৃতিতে নিহত চালকের পরিবার, সহকর্মী ও রেলকর্মীদের প্রতি সমবেদনা জানান।ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক, ২২ জনের অবস্থা গুরুতর এবং আরও ৫৬ জন সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত এক যাত্রী পিটার ন্যাপ জানান, তিনি ট্রেনের সামনের বগিতে ছিলেন। তিনি বলেন, ‘মনে হয়েছে যেন কোনো বোমা বিস্ফোরণের মধ্যে পড়েছি।’

ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিহত ব্যক্তির প্রতি শোক প্রকাশ করে দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। দুর্ঘটনার কারণে লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনে যাওয়া ও সেখান থেকে ছেড়ে যাওয়া ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানায়নি কর্তৃপক্ষ।

আরও

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

দেশের স্বার্থে প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করতেও নিজে প্রস্তুত...

২০২৬-০৭-২৬ ১৩:৪৯

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

যুক্তরাজ্যের খবর

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

অনেক সম্ভাবনার বার্তা দিলেও যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সামনে অপেক্ষা করছে নানা চ্যালেঞ্জ। বিশ্ল...

২০২৬-০৭-২৪ ১৩:০৯

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

যুক্তরাজ্যের খবর

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

লন্ডন জুড়ে চুরি, ব্যক্তিগত ডাকাতি এবং যানবাহন সংক্রান্ত অপরাধ কমেছে, কারণ মেট্রোপলিটন পুলিশ রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপ...

২০২৬-০৭-২৩ ১৪:১৩

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার সময় অ্যান্ডি বার্নহ্যাম একটি ‘জীবনযাত্রার ব্যয়-সাশ্র...

২০২৬-০৭-২২ ১৩:১০

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

যুক্তরাজ্যের খবর

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

রিডিংয়ের এক সাধারণ অফিস ভবনে বসে ব্রিটেন, ইতালি এবং জাপানের প্রতিরক্ষা ঠিকাদাররা বিশ্বের অন্যতম গোপন সামরিক প্রকল্প নিয়ে...

২০২৬-০৭-২২ ১৩:০৬

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা ঘোষণা করেছেন। অভিজ্ঞ রাজনীতিকদের...

২০২৬-০৭-২১ ১৯:৩২