সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

যেসব এলাকায় পর্যায়ক্রমে এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে

যেসব এলাকায় পর্যায়ক্রমে এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে

উত্ত‌রের জেলা কু‌ড়িগ্রামে গ্রিড সঞ্চালন লাই‌নের উন্নয়নকা‌জের জন্য আগামী ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৭ দিন লোড‌শে‌ডিং থাক‌বে। পাওয়ার গ্রিড কোম্পা‌নি বাংলা‌দেশ (পিজিসিবি) পিএল‌সি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

গত শনিবার (২৫ জুলাই) প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়।

রোববার (২৬ জুলাই) নর্দান ই‌লে‌কট্রিসি‌টি সাপ্লাই কোম্পা‌নি (নেস‌কো) কু‌ড়িগ্রা‌মের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নেস‌কো এবং পল্লী বিদ্যুৎ—উভয় বোর্ডের গ্রাহক‌রাই এই লোড‌শে‌ডিং‌য়ের আওতায় পড়‌বেন। ত‌বে গ্রাহকরা একবারে বিদ্যুৎহীন থাক‌বেন না। লোড‌শে‌ডিং হলেও বিকল্প সঞ্চালন লাই‌নের ক্ষমতা অনুযায়ী সীমিত আকারে বিদ্যুৎ সরবরাহ করা হ‌বে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের প‌ত্রে জানা‌নো হ‌য়ে‌ছে, পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংথেনিং (জিটুজি)’ প্রকল্পের নির্মাণকাজের স্বার্থে রংপুর-কুড়িগ্রাম, রংপুর-লালমনিরহাট ও রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সঞ্চালন লাইনে পর্যায়ক্রমে শাটডাউন রাখা হবে। এর ফলে নেসকোর আওতাধীন বিভিন্ন এলাকায় আংশিক লোডশেডিং হতে পারে। নির্ধারিত সময় শেষে বিদ্যুৎ সঞ্চালন আবার সম্পূর্ণ স্বাভাবিক হবে।

এদিকে, জেলায় সম্ভাব্য এই লোড‌শে‌ডিং‌য়ের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সোশ্যাল মি‌ডিয়ায় প্রচারণা চা‌লি‌য়ে‌ছে কু‌ড়িগ্রাম জেলা প্রশাসন।

‘‌ডি‌সি কু‌ড়িগ্রাম’ ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি সঞ্চালন লাইনে উন্নয়নমূলক কাজের জন্য আগামী ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শাটডাউন কার্যক্রম চলবে। এ সময় বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সবাইকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ করা হয়েছে। 

নেস‌কোর কু‌ড়িগ্রা‌মের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম ব‌লেন, সঞ্চালন লাই‌নের উন্নয়নকা‌জের জন্য এক সপ্তাহ ‌জেলায় লোড‌শে‌ডিং হতে পা‌রে। নেস‌কো এবং পল্লী বিদ্যুৎ উভয় পর্যা‌য়ের গ্রাহকরা এর আওতায় পড়‌বেন। নির্দিষ্ট সময় পর বিদ্যুৎ সঞ্চালন আবার স্বাভা‌বিক হ‌বে।

আরও

দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর, ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ

জাতীয়

দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর, ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে, যা বর্তমানে মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার দূর...

২০২৬-০৭-২৬ ২৩:০৫

সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুল...

২০২৬-০৭-২৬ ১৯:৩৭

ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

জাতীয়

ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকা...

২০২৬-০৭-২৬ ১৯:১৮

১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার

জাতীয়

১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার

গত ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো...

২০২৬-০৭-২৬ ১৯:০১

বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয়

বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষে সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে গুলশানের নিজস্ব বাসভবনে পৌঁছেছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবু...

২০২৬-০৭-২৬ ১৭:২৫