বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ভূমিকম্প-বন্যা-ঘূর্ণিঝড়ে কীভাবে চলবে উদ্ধারকাজ, তিনদিন চললো মহড়া

ভূমিকম্প-বন্যা-ঘূর্ণিঝড়ে কীভাবে চলবে উদ্ধারকাজ, তিনদিন চললো মহড়া

দুর্যোগকালীন দেশব্যাপী প্রচলিত যোগাযোগব্যবস্থা ভেঙে পড়লে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম সচল রাখতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এআরএবি) যৌথ কমিউনিকেশন এক্সারসাইজ (মহড়া) সম্পন্ন হয়েছে।

তিন দিনব্যাপী এই যৌথ মহড়া শেষ হয়েছে মঙ্গলবার (২৫ আগস্ট)। রোববার (২৩ আগস্ট) শুরু হয়ে দেশের আট বিভাগের ১৬টি স্থানে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, তেজস্ক্রিয়তা ও ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ মহড়া পরিচালনা করা হয়।

রোববার সকালে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান মহড়ার উদ্বোধন করেন।

এ সময় ফায়ার সার্ভিস অধিদপ্তরের উপপরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, এআরএবি’র সাধারণ সম্পাদক অনূপ কুমার ভৌমিকসহ ফায়ার সার্ভিস ও এআরএবি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশনায় বড় ধরনের দুর্যোগে উদ্ধার কার্যক্রম পরিচালনার সময় পারস্পরিক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ফায়ার সার্ভিসের নিজস্ব যোগাযোগব্যবস্থা কোনো দুর্যোগে অচল হয়ে পড়লে এআরএবি’র সদস্যরা কীভাবে ফায়ার সার্ভিসের সঙ্গে থেকে বিকল্প বেতার যোগাযোগব্যবস্থা স্থাপন ও পুনঃস্থাপন করে উদ্ধার কার্যক্রম সচল রাখবেন, মূলত সেটিই মহড়ার মাধ্যমে যাচাই করা হয়।

এর মাধ্যমে ফায়ার সার্ভিস ও এআরএবি’র মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার হয়েছে। একই সঙ্গে দুর্যোগকালীন দুই প্রতিষ্ঠানের সদস্যদের একসঙ্গে কাজ করার প্রক্রিয়াও সহজ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিল পাবে অগ্রাধিকার

জাতীয়

জাতীয় সংসদের চিফ হুইপ তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিল পাবে অগ্রাধিকার

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার হতে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয়...

২০২৬-০৮-২৬ ১৬:১৩

বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানিযোগ্য পণ্য হবে কৃষিপণ্য: কৃষিমন্ত্রী

জাতীয়

বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানিযোগ্য পণ্য হবে কৃষিপণ্য: কৃষিমন্ত্রী

মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আগামীতে বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানিযোগ্য পণ্য হবে কৃষিপণ্...

২০২৬-০৮-২৬ ১৬:১২

মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব

জাতীয়

মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ...

২০২৬-০৮-২৬ ০৯:২৫

বরিশাল-চট্টগ্রামসহ ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

জাতীয়

বরিশাল-চট্টগ্রামসহ ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

বরিশাল-চট্টগ্রামসহ দেশের ৫টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইস...

২০২৬-০৮-২৬ ০৯:২১

ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন

জাতীয়

ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিবসটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালনে দেশের সব শিক...

২০২৬-০৮-২৬ ০৯:১২