এ বিষয়ে ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক শেখ মো. নাসির উদ্দীন জানান, একটি সিআর মামলার বাদী ছিলেন ওই নারী। তার স্বামীসহ কয়েক জনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনে অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে ওই মামলাটি করেছেন। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট-১ আদালতে তারিখ ছিল। আদালত চলাকালিন বাদী নারী এজলাসের মধ্যেই কিছু একটা পান করেছেন। তাৎক্ষনিক তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।
আদালত সূত্র ও উপস্থিত আইনজীবিরা জানিয়েছেন,
আজকে তার মামলার চার্জ গঠনের জন্য তারিখ নির্ধারিত ছিল। এ সময় বিচারক মামলার এক নম্বর আসামী বাদীর স্বামী বাহার উদ্দিনকে রেখে ২জন আসামীকে অব্যাহতি দেন। কিন্তু বিষয়টি বাদী ভুল বুজেছেন। তিনি মনে করেছেন তার স্বামীকেও অব্যহতি দেয়া হয়েছে। এসময় তার ব্যাগ থেকে তরল কিছু একটা বের করে এজলাসেই পান করেন।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরাফাতুর রহমান জানান, প্রয়োজনীয় চিকিৎসা চলছে। অবস্থা স্থিতিশীল আছে। আরও পর্যবেক্ষণ করতে হবে। কি পান করেছেন এখনও নিশ্চিত হতে পারেননি।
ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আসামী পক্ষের আইনজীবী মো. ফরিদুর রহমান জানান, আমার ধারনা বিচার প্রক্রিয়া সম্পর্কে ওই নারীর ধারনা নাই। তিনি হয়তো ভেবেছিলেন আজই বিচার পেয়ে যাবেন। এ কারনেই আদালত ১নম্বর আসামীকে রেখে বাকী আসামীদের খালাশ দেওয়ায় সে তাৎক্ষণিক এজলাসের মধ্যে এ কাণ্ড ঘটিয়েছেন বলে জানান তারা।
সারা দেশ
ভোলায় যৌতুক মামলা রায় শুনে এজলাসেই স্ত্রীর বিষপান
ভোলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের অর্থ ভুল বুঝে এজলাসে দাড়িয়ে বিষপান করেন তারাভানু (৩৫) নামের যৌতুক মামলার বাদী। পুলিশ তাৎক্ষনিক তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছেন। আহত নারী বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বাহার উদ্দিন।আজ বুধবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। আদালতের বিচারক ছিলেন সৌরভ রায় মিঠু।
আরও
সারা দেশ
সখীপুরের তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা
টাঙ্গাইলের সখীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা ক...
২০২৬-০৬-২৪ ১৮:১১
সারা দেশ
গাইবান্ধায় সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ, অভিযুক্ত গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় একটি রেস্টুরেন্টে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই রেস্টুরেন্ট আগুন দিয়ে পুড়ি...
২০২৬-০৬-২৪ ১৭:৫৫
সারা দেশ
আগামী ছয় মাসের মধ্যে কাঁচপুরে টার্মিনালের কাজ শেষ হবে সড়ক পরিবহণ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ
সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেছেন,আগামী ছয় মাসের মধ্যেই ঢাকা যাত্রাবাড়ী বাস টার্মিনালের সার্...
২০২৬-০৬-২৪ ১৭:৫৪
সারা দেশ
সিরাজগঞ্জে চিকিৎসককে গলাকেটে হত্যা, ১৫ বছর পরে দুইজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. বাকি মির্জা হত্যা মামলায় প্রায় ১৫ বছর পর রায় দিয়েছেন আদালত। আলোচিত এ মামলায় দুই আসা...
২০২৬-০৬-২৪ ১৫:১৫
সারা দেশ
চুয়াডাঙ্গা ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার, রাইসার বিলে চরম আতঙ্ক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে ‘জয় বাংলা’ লেখা একটি...
২০২৬-০৬-২৪ ১৪:৪৬
সারা দেশ
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল শেষে সাং...
২০২৬-০৬-২৪ ১৪:৪৫