তবে এঘটনার পর টমটমের চালক পলাতক রয়েছে বলে জানিয়েছন পুলিশ।
আজ সোমবার দুপুরের দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম কলেজ সংলগ্ন বটতলা এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে বৃষ্টির মধ্যে মনিরাম কলেজ সংলগ্ন বটতলা এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে টমটমে পরে থাকা পাশে রক্তাক্ত একজনকে দেখতে পেয়ে ছুটে যান স্থানীয়রা। পরে সেখানে গিয়ে টমটমের হেলফারের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। তবে স্থানীয়দের ধারণা বৃষ্টির মধ্যে হয়তো টমটমটি স্লিপ কাটলে হেলফার পরে চাকায় পৃষ্ট হয়ে নিহত হন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, খবর পেয়ে তারা নিহতের লাশ উদ্ধার করেন। প্রাথমিক ধারণা বৃষ্টিতে স্লিপ কেটে নিয়ন্ত্রণ হারায় টমটমটি ওই সময় চাকার নিচে পরে নিহত হন হেলফার। তবে চালক পলাতক রয়েছেন।