বুধবার, ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ভাতা সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার

ভাতা সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার

সরকারি ভাতা যেন সঠিক মানুষ ও যোগ্য মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে যতগুলো ভাতা প্রদান করা হয় সেই ভাতা যোগ্য গ্রহণকারীদের নতুন করে তালিকা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য আমাদের কমিটিও গঠিত হয়েছে‌। ‘জি-টু-পি অর্থাৎ গভর্নমেন্ট টু পারসন’ ভাতা যাদের চাহিদা আছে দল-মতো সব কিছুর ঊর্ধ্বে রেখে যারা এটার জন্য যোগ্য, তাদের তালিকা আমরা তৈরি করছি।

তিনি আরও বলেন, সরকারি ভাতার জন্য যারা সুবিধাভোগী, যোগ্য তাদের কাছেই যেন পৌঁছায় সেটা নিশ্চিত করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এসব কারণে আমরা জেলা প্রশাসকদের সার্বিক সহযোগিতা কামনা করেছি এবং এ বিষয়ে সঠিকভাবে কাজ পরিচালনার জন্য তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

ফারজানা শারমিন পুতুল বলেন, ডিসিদের মাধ্যমে সরকারের কার্যক্রমগুলো যেন সাধারণ মানুষের কাছে, সঠিক মানুষের কাছে পৌঁছায় সেজন্য সেতুবন্ধনে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় বা সরকারের সেবাগুলো মানুষের কাছে একদম পৌঁছে দেওয়ার জন্য ডিসিরা যেন সার্বিকভাবে কাজ করেন, সেসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে।

ডিসিদের সার্বিক কার্যক্রমের ওপর অনেক কিছু নির্ভর করে। এসব কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেন কোনো দুর্নীতি কোথাও কাজ না করে সেজন্য সবাইকে কঠোর হওয়া, একইসঙ্গে সচেতন থাকার নির্দেশনা দেন তিনি।

আরও

আট জেলায় কুরবানির জন্য প্রস্তুত ২০ লাখ ২৩ হাজার পশু

জাতীয়

আট জেলায় কুরবানির জন্য প্রস্তুত ২০ লাখ ২৩ হাজার পশু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রংপুর বিভাগের আট জেলায় এবার ২০ লাখ ২৩ হাজারের বেশি কোরবানির পশু প্রস্তুত করেছেন স্থানীয় খামারি...

২০২৬-০৫-০৫ ২৩:০৫

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “দীর্ঘদিনে...

২০২৬-০৫-০৫ ২১:০৭

ঢাকা ইস্ট-ওয়েস্ট এক্সপ্রেসওয়ে বাস্তবায়নে সমন্বয়ের আহ্বান সেতুমন্ত্রীর

জাতীয়

ঢাকা ইস্ট-ওয়েস্ট এক্সপ্রেসওয়ে বাস্তবায়নে সমন্বয়ের আহ্বান সেতুমন্ত্রীর

ঢাকা মহানগরী ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে প্রস্তাবিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পি...

২০২৬-০৫-০৫ ১৯:৩৭

নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নেই: ডা. জাহেদ

জাতীয়

নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নেই: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, নির্বাচনের পর দেশে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেস...

২০২৬-০৫-০৫ ১৭:৩৯