তমার বিতর্কিত মন্তব্যে আলোচনার ঝড়
বিনোদন ডেস্ক
|
২০২৬-০৭-২২ ১৬:৪৯
সিইও: সাজ্জাদ হোসেন চিশতী
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা জবাবের জন্য পরিচিত চিত্রনায়িকা তমা মির্জা। সম্প্রতি এক বিশেষ আলাপচারিতায় সাবেক প্রেমিকের আবার জীবনে ফিরে আসা নিয়ে তার দেওয়া এক মন্তব্যকে কেন্দ্র করে শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। সাক্ষাৎকারে তমাকে প্রশ্ন করা হয়েছিল অতীতে সম্পর্কের ইতি টানার পর কোনো সাবেক প্রেমিককে আবার জীবনে ফিরিয়ে আনার জন্য তিনি নিজে কখনো উদ্যোগ নিয়েছেন কি না?
প্রশ্নের জবাবে কোনো রকম দ্বিধা না রেখে তমা মির্জা বলেন, ‘প্রশ্নই ওঠে না! যে একবার চলে গেছে, সে তো চলেই গেছে। আর সেই মানুষটি যদি কখনো ভুল বুঝতে পেরে নিজ থেকে ফিরেও আসে, তবে তাকে দ্বিতীয়বার গ্রহণ করা একেবারেই অনুচিত। কারণ, হয় তাকে নতুন করে কেউ মেনে নেয়নি, নয়তো সে আমার চেয়ে ভালো কাউকে খুঁজে পায়নি বলেই বাধ্য হয়ে ফিরে এসেছে।
মজার ছলে বলা তমার এই তীক্ষ্ণ ও বাস্তবমুখী মন্তব্যটি ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে নিমেষেই ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনদের বড় একটি অংশ তমার এই আত্মবিশ্বাসী ও যুক্তিনির্ভর বক্তব্যের সঙ্গে পূর্ণ একমত প্রকাশ করে তাকে সমর্থন জানিয়েছেন। তাদের মতে, আত্মমর্যাদা বিসর্জন দিয়ে ভেঙে যাওয়া সম্পর্কে পুনরায় জড়ানো উচিত নয়।