মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

যৌতুক নিরোধ আইনের মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে কর্মরত।

মঙ্গলবার (২৫ আগস্ট) বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক আরিফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের সাথে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে মোছা. তানিয়া খাতুনের পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। বিয়ের সময় সাখাওয়াত হোসেনের পরিবারের পক্ষ থেকে তানিয়াকে স্বর্ণালংকার, ও বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, বিয়ের পর তানিয়া তার স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে সংসার করবেন না বলে জানানো হয়। একপর্যায়ে তিনি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান। পরে পারিবারিকভাবে ও স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তানিয়া যৌতুকের টাকা ছাড়া সংসারে ফিরতে রাজি হননি বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেন। মামলাটি সি.আর. মামলা নং-৪০/২৬ হিসেবে নথিভুক্ত রয়েছে।

মামলার বাদী সাখাওয়াত হোসেন বলেন, পারিবারিক ও সামাজিকভাবে সুন্দর একটি সংসারের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নানা অশান্তি ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। স্থানীয়ভাবে ও সামাজিকভাবে বিষয়টি সমাধানের অনেক চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়েই আইনের আশ্রয় নিয়েছি। আদালতের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে এবং ন্যায়বিচার প্রত্যাশা করছি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, আদালতের তদন্তের পর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আসামি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে সংসার করার শর্তে জামিন নেন। এরপর বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের মাধ্যমে একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা করা হয়। লিগ্যাল এইডের মাধ্যমেও বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আসামি বাদীর সঙ্গে সংসার করতে রাজি না হওয়ায় এবং মীমাংসা কার্যকর না হওয়ায় আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

তবে মামলার অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

সারা দেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আর্থিক সহ...

২০২৬-০৮-২৫ ১৬:৩৬

নেত্রকোনায় সামাজিক পরিবেশের অবক্ষয় রোধে করণীয় বিষয়ক আলোচনা

সারা দেশ

নেত্রকোনায় সামাজিক পরিবেশের অবক্ষয় রোধে করণীয় বিষয়ক আলোচনা

সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের অবক্ষয় রোধ এবং ভুল তথ্য মোকাবিলায় নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা আজ মঙ্গলবার নে...

২০২৬-০৮-২৫ ১৬:৩৫

বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ

সারা দেশ

বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়ন কাজী অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা...

২০২৬-০৮-২৫ ১৬:৩৪

নড়াইলে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

সারা দেশ

নড়াইলে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

২০২৬-০৮-২৫ ১৬:৩৩

কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

সারা দেশ

কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত ৪৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়...

২০২৬-০৮-২৫ ১৬:৩২

ভারতের পানি আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, আমরা সজাগ থাকবো

সারা দেশ

ফেনীতে পানি সম্পদ মন্ত্রী এ্যানি ভারতের পানি আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, আমরা সজাগ থাকবো

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দূর্ণীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং চ্যালেঞ্জ। দুর্নীতির যেটা...

২০২৬-০৮-২৫ ১৬:৩১