বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

সুর পাল্টালেন কবীর সুমন

সুর পাল্টালেন কবীর সুমন

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত। তবে ভারতের বিধানসভার নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর নিজের অবস্থান নিয়ে নতুন করে মুখ খুললেন তিনি। জানালেন, তিনি কখনোই তৃণমূলপন্থী ছিলেন না। সুমন বলেন, ‘আমি তো তৃণমূলের সদস্য নই, তৃণমূলপন্থীও নই। আগে কোনো রাজনৈতিক দলের সদস্যও ছিলাম না। মমতা ব্যানার্জি আমাকে প্রায় হাতে-পায়ে ধরে রাজনীতিতে এনেছিলেন। পাঁচ বছরের মেয়াদ শেষ হতেই আমি পদত্যাগ করি।’

নির্বাচনের ফলাফল নিয়েও খোলামেলা কথা বলেছেন এই শিল্পী। তার মতে, ভোটের পরিবেশ ছিল অস্বাভাবিক। ‘হঠাৎ সামরিক বাহিনী মোতায়েন, ট্যাংক নামানো- এসব ভাবিনি’ মন্তব্য করেন তিনি। তবে জনরায় কেন তৃণমূলের বিরুদ্ধে গেল, তার নির্দিষ্ট ব্যাখ্যা না দিলেও একাধিক ভুলের ইঙ্গিত দিয়েছেন সুমন। বিশেষ করে চাকরির ক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘চাকরির ক্ষেত্রটা ভয়ংকরভাবে মার খেয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেয়নি।’

মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির কাজ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেন তিনি। ‘সব কাজ তিনি ঠিকভাবে করতে পারেননি’ বললেও সরকারের কিছু ইতিবাচক উদ্যোগের প্রশংসাও করেন সুমন। ‘সবুজ সাথী’ প্রকল্পের উদাহরণ টেনে তিনি বলেন, ‘এটা বড় কাজ। বাচ্চারা সাইকেল পেয়েছে। এসব কাজের জন্য ভবিষ্যতে মমতার সম্মান আরও বাড়তে পারে।’

আরও

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর...

২০২৬-০৯-২৬ ১০:০২