সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। আজ সোমবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্রকামী। এ দেশের জনগণ গণতন্ত্রের জন্য নিজেদের জীবন বারবার উৎসর্গ করেছে। ১৯৭১–এর মহান মুক্তিযুদ্ধে তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও নিজেদের অধিকার আদায়ে আত্মোৎসর্গ করতে কুণ্ঠিত হয়নি। এ দেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি।

স্পিকার বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় লাভ হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেনি। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা হলেও গণতন্ত্র অধরাই রয়ে গিয়েছিল। পরবর্তী সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে এ দেশে গণতন্ত্রের সূচনা হয়। মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান দেশের ইতিহাসে অন্যতম জনপ্রিয় রাষ্ট্রপতি হিসেবে পরিচিতি লাভ করেন।’

বৈঠকে ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন প্রহসনের ছিল বলে মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, এসব নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ভুলুণ্ঠিত করে দেশের গণতন্ত্রকে নস্যাৎ করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র–জনতা গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচারের অবসান ঘটায়। তিনি বলেন, সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন এ দেশের ইতিহাসে অন্যতম অবাধ, প্রতিযোগিতাপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন।

মহাসচিব অ্যান্ডা ফিলিপ বলেন, ‘এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। গণতান্ত্রিক সংস্কার ও সংশোধনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায়বদ্ধতা মুক্ত হবে।’ তিনি বলেন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থার মধ্য দিয়ে শক্তিশালী, কার্যকর ও গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠা বাস্তবায়ন করা সম্ভব।

এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম, প্রতিনিধিদলের সদস্যরা ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন, সেপ্টেম্বরে তফসিল

রাজনীতি

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন, সেপ্টেম্বরে তফসিল

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সে...

২০২৬-০৮-২৭ ১৭:১৭

দেশের ভূখণ্ড দখল নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে: মোস্তফা আমীর ফয়সাল

রাজনীতি

দেশের ভূখণ্ড দখল নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে: মোস্তফা আমীর ফয়সাল

বাংলাদেশের স্বাধীনতা খর্ব করার জন্য দেশের একটি অংশকে বিভক্ত করে স্বাধীন রাষ্ট্র গঠন করার চক্রান্ত শুরু হয়েছে। তবে সেই চক...

২০২৬-০৮-২৬ ১৭:০৪

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা: জামায়াত আমির

রাজনীতি

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা: জামায়াত আমির

সারাদেশে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সরকারি দলের ধারে-কাছেও বিরোধীদলের এমপিরা নেই বলে অভিযোগ তুলেছেন জামায়াতের ইসলামীর আমির ও...

২০২৬-০৮-২৫ ২২:৪৬

ভালোবাসা কখনো একতরফা হয় না: জামায়াত আমির

রাজনীতি

ভালোবাসা কখনো একতরফা হয় না: জামায়াত আমির

বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্যদের বিরোধী দলের আসনগুলোতে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো সম্পূর্ণ অসাংবিধানিক বলে মন্তব্য...

২০২৬-০৮-২৫ ২১:৫৭

‘গুম’ নিয়ে জামায়াত নেতার বক্তব্য প্রত্যাহার, বললেন ‘স্লিপ অব টাং’

রাজনীতি

৫১২ জন গুমের দাবি ভুল: হামিদুর রহমান আযাদ ‘গুম’ নিয়ে জামায়াত নেতার বক্তব্য প্রত্যাহার, বললেন ‘স্লিপ অব টাং’

‘বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছে’—জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের দেওয়া এই বক্তব...

২০২৬-০৮-২৫ ০৮:৫৯

সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো

রাজনীতি

সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদে বিরোধী দলের ভূমিকা এবং জাতীয় বিভিন্ন ইস্যু নিয়ে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতব...

২০২৬-০৮-২৫ ০৮:৫০