সোমবার, ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

সৌদি আরবে আগুন মৃত্যু: পরিচয় মিলেছে নওগাঁর ১০ জনের

সৌদি আরবে আগুন মৃত্যু: পরিচয় মিলেছে নওগাঁর ১০ জনের

সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ১৬ জন মারা গেছেন। এদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জনের পরিচয় মিলেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিহতরা হলেন—উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন (৩৫) ও একই গ্রামের চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের গাফফফার প্রামাণিকের ছেলে মহন প্রামানিক ও সুমন প্রামানিক, একই গ্রামের জান্নারের ছেলে রুবেল হোসেন (৩০) ও ফজলুর প্রামাণিকের ছেলে কলি প্রামাণিক (৩৫), পারকাসুন্দা গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৩৮), বিশা গ্রামের আজহারের ছেলে সাগর (৩১) ও একই গ্রামের মজনুর ছেলে মজিদুল (৩৪) এবং উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ (৩২)। 

স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে রিয়াদের মানফুয়া এলাকার ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তারা।

রোববার (৯ আগস্ট) দুপুরে ওই কারখানায় আগুন লেগে ওই ১৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে আত্রাই উপজেলার ১০ প্রবাসী। তবে এ হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার এখনো পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। এ ছাড়া মরদেহ ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

আরও

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল মেহের নিউজ

আন্তর্জাতিক

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল মেহের নিউজ

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া আয়াতুল্লাহ মোজতবা খামেনি দীর্ঘদিন ধরেই...

২০২৬-০৮-০৯ ০৮:৪৮

হরমুজ খোলার বিনিময়ে ক্ষতিপূরণ দাবি ইরানের, উদ্বিগ্ন উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ খোলার বিনিময়ে ক্ষতিপূরণ দাবি ইরানের, উদ্বিগ্ন উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ক্ষতিপূরণ দাবি করছে তেহরান। ইরানের এমন দাবি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উপসাগরীয় দ...

২০২৬-০৮-০৮ ২৩:৪০

এবার ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের ডাক দিল পাকিস্তান

আন্তর্জাতিক

এবার ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের ডাক দিল পাকিস্তান

ইসরায়েলি শাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

২০২৬-০৮-০৮ ২৩:০৬

মশা দমনে ৬ লাখ ‘বিশেষ’ মশা ছাড়বে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

মশা দমনে ৬ লাখ ‘বিশেষ’ মশা ছাড়বে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা টড মন্টগোমারি। তার বাড়ির চারপাশে সবুজ গাছপালা, ছোট্ট বাগান। হঠাৎই বাড়ির আঙিনায় ছোট এ...

২০২৬-০৮-০৮ ০৯:৩৫

ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮

আন্তর্জাতিক

ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮

ইরান সমর্থিত হুতিগোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনে ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। সামরিক সূত্রের তথ্য অনুযায়ী ট...

২০২৬-০৮-০৭ ২৩:১৭

সক্ষমতা পরীক্ষা করতে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া

আন্তর্জাতিক

সক্ষমতা পরীক্ষা করতে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া

ন্যাটোর প্রতিরোধ সক্ষমতা পরীক্ষা করতে রাশিয়া কয়েক সপ্তাহের মধ্যে জোটটির কোনো একটি সদস্য দেশে হামলা চালাতে পারে বলে সতর্ক...

২০২৬-০৮-০৭ ২২:৪৬