শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: মৃত বেড়ে ৩

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: মৃত বেড়ে ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মো. কাউসার (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

সোমবার (১৮ মে) সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বুধবার দুপুর পৌনে ২টার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে আগে শঙ্কর (২৫) ও মো. আমির (২৫) মারা যান। সোমবার সকালে কাউসারের মৃত্যু হয়েছে। তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ ছিল।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে যাদের দগ্ধের পরিমাণ কম ছিল, তাদের মধ্যে ছয়জনকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিরা এখনো চিকিৎসাধীন।

এর আগে, বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকার ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড’-এর ক্যানটিনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ ১২ জনই বিদ্যুৎকেন্দ্রটির কর্মী ছিলেন।

আরও

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

জাতীয়

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বেসরকারি শিক্ষকদের অবসরকালীন সুবিধার টাকা পেতে আর অফিসে অফিস...

২০২৬-০৮-১৫ ১৬:১০

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

জাতীয়

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ি...

২০২৬-০৮-১৫ ১৫:০৮

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

জাতীয়

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

২০২৬-০৮-১৫ ১২:৩৩

আজ অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী

জাতীয়

আজ অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী...

২০২৬-০৮-১৫ ১০:০৭

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ; দেশব্যাপী দোয়া-মাহফিল করবে বিএনপি

জাতীয়

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ; দেশব্যাপী দোয়া-মাহফিল করবে বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ (১৫ আগস্ট)। এ উপলক্ষে দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়ে...

২০২৬-০৮-১৫ ০০:১৯