শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে: বিরোধীদলীয় নেতা

সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে: বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ কায়েম করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে সব ধরনের যৌক্তিক পদক্ষেপে বিরোধী দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধিবেশনের শুরুতে দেওয়া বক্তব্যের জন্য নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ইতোমধ্যে কালামে হাকিমের একটি আয়াত এবং রসুলে কারিম (সা.)- এর সবচেয়ে ঘনিষ্ঠজন প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক (রা.)- এর শাসন আমলের একটি অভিব্যক্তি আপনি এই মহান সংসদে তুলে ধরেছেন, এজন্য আপনাকে মোবারকবাদ।

আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আমরা সেদিন একদফা আপনাকে অভিনন্দন জানিয়েছি, আজকে আবার আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি।’

ডেপুটি স্পিকারের নিরপেক্ষতার প্রতিশ্রুতির প্রশংসা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আজকে আপনি যে মনোভাব এখানে ব্যক্ত করেছেন, বাংলাদেশের জনগণ এটাই কামনা করে। এই সংসদ দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক। এই চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইনসাফের একটি চেয়ার।

এই চেয়ারের জায়গা থেকে আপনি ইনসাফের যে বার্তা দিয়েছেন—নিরপেক্ষভাবেই সবকিছু বিবেচনায় নেবেন এবং যার যেটা পাওনা তাকে সেভাবেই দেবেন; আমি আপনার এই মনোভাবের জন্য আরেকবার অভিনন্দন জানাই।’

দায়িত্ব পালনকালে ডেপুটি স্পিকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমরা আপনাকে আশ্বস্ত করছি, আপনার দায়িত্ব পালনকালীন আমাদের পক্ষ থেকে আপনার নেওয়া সংগত সব পদক্ষেপে আমরা সহযোগিতা করে যাব, ইনশাআল্লাহ।’

মানুষ হিসেবে ভুল হলে শুধরে দেওয়ার যে আহ্বান ডেপুটি স্পিকার তার বক্তব্যে জানিয়েছিলেন, তার জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আপনি সহযোগিতা চেয়েছেন, মানুষ হিসেবে ভুল যে কেউ করতে পারে। আপনার এই চেয়ারের জায়গা থেকেও যদি এরকম কিছু হয়ে যায়, আমরা যেন আপনাকে শুধরে দিয়ে সহযোগিতা করি—এই দায়িত্ব আমরা নির্দ্বিধায় নিঃসঙ্কোচে পালন করব, ইনশাআল্লাহ।’

পরিশেষে তিনি বলেন, ‘আমরা আশা করছি, যদি এই সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা যায়, তাহলে দেশেও ইনসাফ কায়েম করা সম্ভব হবে।’ এ সময় তিনি ডেপুটি স্পিকারের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করেন।

বিরোধীদলীয় নেতার বক্তব্য শেষে অধিবেশনে সভাপতিত্ব করা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে ধন্যবাদ জানান।

আরও

সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

রাজনীতি

সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২২৫ জন প্রার্থীর নির্বাচনী ব্যয়সহ দলের মোট খরচের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা...

২০২৬-০৫-১২ ১৪:৪৯

সীমান্ত হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর স্ট্যাটাস

রাজনীতি

সীমান্ত হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর স্ট্যাটাস

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। সোমবার (১১ মে) নিজের ভ...

২০২৬-০৫-১২ ১৩:৪৩

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা- আবারও দাবি কাদের সিদ্দিকীর

রাজনীতি

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা- আবারও দাবি কাদের সিদ্দিকীর

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক ছিলেন, তবে সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে—এমন মন্তব্য করেছেন ব...

২০২৬-০৫-১২ ১৩:৪০

শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বাস্তবমুখী করার উদ্যোগ চলছে: প্রধানমন্ত্রী

রাজনীতি

শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বাস্তবমুখী করার উদ্যোগ চলছে: প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা বিষয়ক এক কর্মশালায় উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও গবেষণাভিত্তিক করার ওপর গুরুত্বারোপ করেছে...

২০২৬-০৫-১২ ১১:৩৯

হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে

রাজনীতি

হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনে শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায়...

২০২৬-০৫-১০ ২৩:১৬

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বশেষ আশ্রয়স্থান ‘মা’: মির্জা ফখরুল

রাজনীতি

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বশেষ আশ্রয়স্থান ‘মা’: মির্জা ফখরুল

রোববার (১০ মে) ‘আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন।বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আন্তর্জাত...

২০২৬-০৫-১০ ১৭:৫১