বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সংরক্ষিত নারী আসনে ভোট : গভর্নরকে ইসির চিঠি

সংরক্ষিত নারী আসনে ভোট : গভর্নরকে ইসির চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের ঋণখেলাপির তথ্য যাচাইয়ে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো ঋণখেলাপি যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে সংস্থাটি। চিঠিতে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের তথ্য সংগ্রহ করে তা দ্রুত যাচাই করতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান ইতোমধ্যেই গভর্নরের কাছে এই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পরপরই বিকেল ৪টার দিকে প্রার্থীদের তালিকা বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর বিধান অনুযায়ী কোনো ঋণখেলাপি ব্যক্তি সংসদ সদস্য হওয়ার যোগ্য নন, তাই এই যাচাই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইসি আরও জানিয়েছে, আগামী ২২ ও ২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে। এই সময়ের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের মতামত বা তথ্য প্রদান করতে হবে। বাছাইয়ের সময় তথ্য দেওয়ার জন্য প্রতিটি ব্যাংক থেকে একজন উপযুক্ত প্রতিনিধি বা কর্মকর্তাকে নির্বাচন কমিশনে পাঠানোর জন্যও অনুরোধ করা হয়েছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রার্থীর বিষয়ে তথ্য না পাওয়া যায়, তবে কমিশন ধরে নেবে যে ওই প্রার্থীর নির্বাচনে অযোগ্য হওয়ার মতো কোনো ঋণ সংক্রান্ত জটিলতা নেই।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। সব প্রক্রিয়া শেষে ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

আরও

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

জাতীয়

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন করে আবেদন করা যাচ্ছে না। ফ...

২০২৬-০৯-২৯ ১১:২১

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার...

২০২৬-০৯-২৯ ১১:১৮