সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

সম্মানজনক মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘নিশি’

সম্মানজনক মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘নিশি’

বাংলাদেশের একমাত্র এমা অ্যাওয়ার্ড জয়ী চলচ্চিত্র ‘নিশি’ এবার যাচ্ছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনিগ্রোতে। গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২ তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ছবিটি।

বিশ্বের শীর্ষ ৩১টি পরিবেশ বিষয়ক চলচ্চিত্র উৎসবের মধ্যে এই চলচ্চিত্র উৎসবটি অন্যতম একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম।

এই উৎসব হচ্ছে মন্টেনিগ্রোর একমাত্র পরিবেশবাদী চলচ্চিত্র উৎসব। ১ থেকে ৩ আগস্ট মন্টেনিগ্রোর জাবলজাক পৌরসভায় অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুরমিতর ন্যাশনাল পার্কের ব্ল্যাক লেকের পাশে অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও গল্পে ‘নিশি’ চলচ্চিত্রটি যৌথভাবে নির্মাণ করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম।

গোলাম রাব্বানী তার প্রতিক্রিয়ায় বলেন, ‘নিশির এই আন্তর্জাতিক জার্নি সত্যিই দারুণ। সিনেমার মাধ্যমে আমরা আমাদের গল্প বিশ্ববাসীকে দেখাতে পারছি। তাদের কাছ থেকেও অনেক কিছু নিতে পারছি, যা আমাদের সিনেমা জার্নিকে সমৃদ্ধ করছে। ধন্যবাদ আমার ফিল্ম স্কুল আইএএফএম এর প্রতি। আমার উপর বিশ্বাস রাখার জন্য।’

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার প্রযোজনায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত 'নিশি'র গল্পে দেখা যায়, এক চা-শ্রমিকের কন্যাসন্তানের লেখাপড়া বন্ধ হয়ে যায় পানির সংকটের কারণে। বাড়িতে একটি টিউবওয়েল বসানোর প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন। এভাবেই এগোতে থাকে গল্প।

সিনেমাটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণে ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। সিলেটের একটি চা-বাগান ও আশপাশের এলাকায় হয়েছে শুটিং। সিনেমাটিতে অভিনয় করেছেন চা-বাগানের শ্রমিকের মেয়ে নিশি, চা শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।

আরও

ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

বিনোদন

ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

নব্বইয়ের দশকের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহ মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে নিজেকে ব্যাপক জনপ্রিয়তা অ...

২০২৬-০৮-১২ ২২:৩৫

প্রকাশ রাজের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক

বিনোদন

ভোটাধিকার ফিরে পেতে মরিয়া প্রকাশ রাজের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে নতুন করে সরব অভিনেতা ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ। তার দাবি, রাজ্যে চলা এসআইআর (বিশেষ...

২০২৬-০৮-১১ ১৮:৫৫

পুরনো বিতর্কে এবার মুখ খুললেন শাবনূর

বিনোদন

রিজভীর সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জন পুরনো বিতর্কে এবার মুখ খুললেন শাবনূর

পুরনো বিতর্ক নিয়ে নতুন করে সরব হয়েছেন চিত্রনায়িকা শাবনূর। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুতে তার সম্পৃক্ততার অভিযোগ এবং নিজে...

২০২৬-০৮-০৮ ২০:৫২