শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

শিক্ষার্থীদের সমর্থনে অনড় অরিজিৎ সিং, সমালোচকদের কড়া জবাব

শিক্ষার্থীদের সমর্থনে অনড় অরিজিৎ সিং, সমালোচকদের কড়া জবাব

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তবে নানা কটূক্তি ও সমালোচনার পরও শিক্ষার্থীদের সমর্থনে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তার পোস্টের বিরোধিতা করা এক চিকিৎসকসহ ক্ষুব্ধ সমালোচকদের কড়া জবাব দিয়েছেন এই গায়ক।

সামাজিক মাধ্যমে এক চিকিৎসকের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে অরিজিৎ সিং জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় ওই চিকিৎসক তার ওপর অসন্তোষ প্রকাশ করেছেন। পরিবেশ ও গাছ কাটার প্রসঙ্গের সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনের তুলনা করায় বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন অরিজিৎ।

তিনি জানান, একজন পেশাদার চিকিৎসকের কাছে এমন অবাস্তব যুক্তি প্রত্যাশিত নয় এবং এ ধরনের প্রশ্নের জবাব দেওয়ার চেয়ে কোনো পরিবেশপ্রেমী বা মালী অনেক স্পষ্ট উত্তর দিতে পারতেন।

ভারতে চিকিৎসা বিজ্ঞানের প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ কেন্দ্রিক আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সোচ্চার হওয়ায় সামাজিক মাধ্যমে অরিজিৎকে নানাভাবে আক্রমণ করা হয়। এমনকি এক অনুরাগী তার প্রতি শ্রদ্ধা হারানোর কথা জানালে অরিজিৎ স্পষ্ট করে বলেন, কেউ তাকে পছন্দ বা অপছন্দ করল কি না, তাতে তার অবস্থান বদলাবে না। নিজের মত প্রকাশে অটল থেকে তিনি জানান, তার বক্তব্যে কেউ ক্ষুব্ধ হলে তিনি তাঁর গান শোনা বন্ধ করে দিতে পারেন, কিন্তু তিনি শিক্ষার্থীদের পাশেই থাকবেন।

আরও

৩ বছরের বিরতিতে যাচ্ছেন নির্মাতা ক্রিস্টোফার নোলান

বিনোদন

৩ বছরের বিরতিতে যাচ্ছেন নির্মাতা ক্রিস্টোফার নোলান

হলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান তার বহুল আলোচিত সিনেমা ‘দ্যা ওডিসি’ বিশ্বজুড়ে করছে বাজিমাৎ। সিনেমা...

২০২৬-০৭-২১ ০৮:৪৫

‘বিয়ে’ করার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে যা বললেন পরীমণি

বিনোদন

‘বিয়ে’ করার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে যা বললেন পরীমণি

আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্নে সারা বিশ্বের সমর্থকরা। আর সেই উন্মাদনার ঢেউ এসে লেগেছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জীবন...

২০২৬-০৭-১৯ ২৩:০৫

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

বিনোদন

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আজমান রুশোর ‘রকস্টার’। ছবিতে প্রথমবারের মতো সংগীতশিল্পী চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বিপুল আ...

২০২৬-০৭-১৬ ১৪:০৫