বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

সব সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

সব সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দৈনিক উপস্থিতি মনিটরিংয়ের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বিভাগীয় কার্যালয় থেকে তথ্য পাঠাতে বিলম্ব হওয়ায় কেন্দ্রীয়ভাবে দৈনিক উপস্থিতি প্রতিবেদন প্রস্তুতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৫ জুন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত উপস্থিতি মনিটরিং কার্যক্রম চালু করেছে।

এতে উল্লেখ করা হয়, বিদ্যালয়, ক্লাস্টার, উপজেলা, জেলা ও বিভাগীয় কার্যালয় থেকে যথাক্রমে সকাল ৯:৪৫, ১০:১৫, ১০:৪৫ ও ১১:১৫ মিনিটের মধ্যে তথ্য প্রেরণের সময় নির্ধারণ করা হয়েছে। তবে ঢাকা সিটি করপোরেশন এলাকায় বিদ্যালয় থেকে সকাল ৭:৫০, ক্লাস্টার থেকে ৮:১৫, থানা থেকে ৮:৪৫, জেলা থেকে ১০:১৫ এবং বিভাগ থেকে ১১:১৫ মিনিটের মধ্যে তথ্য পাঠানোর সময়সূচি নির্ধারিত রয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে সকাল ১১টা ১৫ মিনিটের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশনা থাকলেও এটি সঠিক। এতে শিক্ষকদের দৈনিক উপস্থিতি মনিটরিং প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে পাঠানো সম্ভব হচ্ছে না।

এ পরিস্থিতিতে বিভাগীয় কার্যালয়গুলোকে অধীনস্থ সব অফিস থেকে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ করে প্রতিটি কার্যদিবসে সকাল ১১টা ১৫ মিনিটের মধ্যেই অধিদপ্তরে পাঠানোর জন্য পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে।

এ অবস্থায় বিভাগীয় কার্যালয় হতে অধীনস্থ সব অফিসের জন্য নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহপূর্বক একত্রীকরণ করে প্রতি কার্যদিবসে সকাল ১১টা ১৫ মিনিটের মধ্যেই প্রেরণ নিশ্চিতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

শিক্ষা-ক্যাম্পাস

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

দেশের ৭৬টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এখন থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন গবেষণা...

২০২৬-০৯-২৪ ১৯:২১

প্রাথমিক শিক্ষা খাতে জিপিইর আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিক শিক্ষা খাতে জিপিইর আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে চলমান সংস্কার ও নতুন উদ্যোগে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন—জিপিই’র কাছ থেকে আরও বৃহত্তর...

২০২৬-০৯-২৪ ১৮:৫৮