বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

শাহবাগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

শাহবাগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

রাজধানীর শাহবাগে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকানপাট থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১৪ জুন) রাতে পরিদর্শনকালে শাহবাগের বিভিন্ন দোকানের সামনে যত্রতত্র ময়লা পড়ে থাকতে দেখে প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং সরাসরি দোকানিদের সতর্ক করেন।

পাশাপাশি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে তিনি দোকানিদের মাঝে ডাস্টবিন বিতরণ করেন। একইসঙ্গে যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষণের দায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জন দোকানিকে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এসময় প্রতিমন্ত্রী বলেন, আমরা বলছি না যে রাতারাতি ঢাকা শহরকে সিঙ্গাপুর বা ইউরোপের মতো পরিচ্ছন্ন করে ফেলবো। কিন্তু আমাদের ঢাকাকে নিজেদের মতো করে পরিচ্ছন্ন ও সাধারণ মানুষের বসবাসযোগ্য রাখতে চাই।

জরিমানার বিষয়ে তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা কোনো নাগরিকের ওপর জুলুম করতে চাই না। তবে আমরা প্রত্যাশা করি, নাগরিকরা যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে জমিয়ে রাখবেন, যেখান থেকে সিটি কর্পোরেশন তা সংগ্রহ করবে।

সুনাগরিক হিসেবে সবাইকে সুঅভ্যাসের চর্চা করার আহ্বান জানিয়ে তিনি জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আরও

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০২৬-০৯-৩০ ১৪:৩৪

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

জাতীয়

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জ...

২০২৬-০৯-৩০ ১৪:২০

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংব...

২০২৬-০৯-২৯ ২২:০৯

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয়

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সার্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নি...

২০২৬-০৯-২৯ ২২:০৭