বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী। তারা হলেন ফরাসি রসায়নবিদ হেনরি কাগন এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর পৌনে ৪টার দিকে বিজয়ীদের নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।

এর আগে, গত বছর রসায়নে নোবেল জেতেন তিন বিজ্ঞানী। তারা হলেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি। ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের কারণে তাদের ওই বছর রসায়নে নোবেল দেওয়া হয় বলে জানায় সুইডিশ অ্যাকাডেমি।

এখন পর্যন্ত রসায়নে ১১৭ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এ ক্যাটাগরিতে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ২০১৮ সালে ৯৭ বছর বয়সে নোবেল জেতেন জন বি গুডএনাফ। অপরদিকে ১৯৩৫ সালে মাত্র ৩৫ বছর বয়সে সম্মানজনক এ পদক জেতেন ফেদ্রিক জোলিয়ট। সব মিলিয়ে ১৯৮ জন এ রসায়নশাস্ত্রে সর্বোচ্চ সম্মানজনক এ পদক পেয়েছেন।

১৯০১ সাল থেকে দেওয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল। এ পুরস্কারটির নামকরণ করা হয়েছে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে। ঊনবিংশ শতকের এই বিজ্ঞানী শক্তিশালী বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার করে বিপুল অর্থের মালিক হয়েছিলেন। তিনি উইল করে গিয়েছিলেন যে তার যাবতীয় অর্থ থেকে যেন প্রতি বছর পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য— এই ৫টি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের নামকরণ হবে তার নামে। ১৯৬৯ সাল থেকে এই ৫ বিভাগের সঙ্গে যুক্ত হয় অর্থনীতিও।

আরও

আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল, আলোচনায় কোয়ান্টাম ও মহাকাশবিজ্ঞান

আন্তর্জাতিক

আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল, আলোচনায় কোয়ান্টাম ও মহাকাশবিজ্ঞান

২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ঘোষণা করা হবে। সুইডেনের স্টকহোমে রয়্যাল...

২০২৬-১০-০৬ ১২:৩৯

আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

আন্তর্জাতিক

আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও এক ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন ইলন মাস্ক। সোমবার শেয়ারবাজার খোলার পর...

২০২৬-১০-০৬ ১২:৩৬

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

আন্তর্জাতিক

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্রমন্ত্রীরা নথিবিহীন অভিবাসীদের জোরপূর্বক বহিষ্কারসংক্রান্ত নতুন বিধ...

২০২৬-১০-০৫ ১০:৪৫