মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রাজনৈতিক প্রতিহিংসায় কাউকে আটক করা হবে না: শামা ওবায়েদ

রাজনৈতিক প্রতিহিংসায় কাউকে আটক করা হবে না: শামা ওবায়েদ

রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে কেউ যাতে কারাগারে আটক না থাকে বর্তমান সরকার অবশ্যই সেটি নিশ্চিত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। খবর বিবিসি বাংলা

মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের স্ট্যান্ড হচ্ছে যে, আমরা মানবাধিকার রক্ষায় আমরা সচেষ্ট আছি। আমরা দায়বদ্ধ জনগণের কাছে। বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, যেই দলই হোক, অন্যায়ভাবে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যাতে অন্যায়ভাবে জেলে না থাকে আটক না থাকে সেটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে।’

বাংলাদেশে অনির্দিষ্টকাল ধরে রাজনৈতিক প্রতিপক্ষের ব্যক্তিরা বিনা বিচারে কারাগারে আটক রয়েছে হিউম্যান রাইটস এমন উদ্বেগ প্রকাশ করে সোমবার বিবৃতি দিয়েছিল।

মঙ্গলবার সেই বিষয়টি উল্লেখ করে মানবাধিকার নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘গত ১৭ বছরে যে ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বাংলাদেশে, দেশের ইতিহাসে এ ধরনের মানবতা কখনো লঙ্ঘিত হয়নি।’

‘সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার নেতা-কর্মীরা। সুতরাং আমরা কখনোই চাইবো না যে, বর্তমানে বা ভবিষ্যতে গত ফ্যাসিস্ট আমলটা ফেরত আসুক। আমরা চাই প্রত্যেকটি মানুষের মিনিমাম মানবাধিকার যেন নিশ্চিত হয়” বলেন মিজ ওবায়েদ।

জুলাই গণঅভ্যুত্থানের পরে হওয়া মামলাগুলো রিভিউ করার কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পরে অনেক মামলা হয়েছে, যেসব মামলাগুলা লিগ্যাল যেগুলো হওয়া উচিত ছিল, খুনীদের নামে মামলা হয়েছে, যারা গুম খুনের অর্ডার দিয়েছে তাদের নামে মামলা হয়েছে।’

‘আবার অনেকে অতি উৎসাহী হয়েও কিছু মামলা করেছে। সেই মামলাগুলোও কিন্তু আইন মন্ত্রণালয় বলেছে যে, তারা রিভিউ করবে। মামলাগুলো রিভিউ করে তারা যদি সত্যতা না পায়, কোন বেসিস না থাকে সেই মামলাগুলো রিভিউ করে তারা ব্যবস্থা নেবে এটা কিন্তু আইন মন্ত্রণালয় থেকে পরিষ্কার করে বলেছে’ বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আরও

নীতির জটিলতায় তিন বছর পিছিয়ে ৭ হাজার কোটির স্টিল কারখানা

জাতীয়

নীতির জটিলতায় তিন বছর পিছিয়ে ৭ হাজার কোটির স্টিল কারখানা

ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থ অনেক বড়। দায়িত্বে থাকা কিছু ব্যক্তি হিংসা ও লোভের কারণে দেশ ও জনগণের ব্যাপক ক্ষতি ক...

২০২৬-০৮-২৫ ১৬:১৫

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গভব...

২০২৬-০৮-২৫ ১৫:১৩

৯ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউর উদ্বেগ

জাতীয়

৯ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউর উদ্বেগ

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও বিপুলসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার নয় বছর পূর্ণ হয়েছে আজ। দীর্ঘ এই সময়ে প্রত্যাবা...

২০২৬-০৮-২৫ ১৫:০০

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন, ১৫ সেপ্টেম্বর তফসিলের পরিকল্পনা ইসির

জাতীয়

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন, ১৫ সেপ্টেম্বর তফসিলের পরিকল্পনা ইসির

নভেম্বর থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ সেপ্টেম্...

২০২৬-০৮-২৫ ১৪:৫৫

ঢাকার পানি সংকট মোকাবিলায় সায়েদাবাদ প্রকল্পে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকার সহায়তা

জাতীয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় সায়েদাবাদ প্রকল্পে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকার সহায়তা

ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থা...

২০২৬-০৮-২৫ ১৪:৩৯

ইউএনডিপির সহায়তায় আইন, বিচার ও সাংবিধানিক সংস্কারে এগোতে চায় সরকার

জাতীয়

ইউএনডিপির সহায়তায় আইন, বিচার ও সাংবিধানিক সংস্কারে এগোতে চায় সরকার

বাংলাদেশের আইন, বিচার ও সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পূর্ণ সহযোগিতা দিতে আগ্রহী বলে...

২০২৬-০৮-২৫ ১৪:৩৬