শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকায় সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মমুখী মানুষ।

শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান খোলা থাকায় সকাল থেকেই সড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়ে যায়।

রোববার (১২ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন সংলগ্ন বিমানবন্দর সড়কে সকাল ১০টার দিকে তীব্র যানজট দেখা যায়। এছাড়া নর্দা, শাহজাদপুর ও নতুন বাজার এলাকায় সিগন্যাল জ্যামে দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে যানবাহনকে।

তীব্র গরমের মধ্যে যানজটে আটকে পড়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ আরও বেড়েছে। সড়কের পাশে এলোমেলোভাবে বাস দাঁড় করানো এবং পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির লাইন থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

বাড্ডা লিংক রোড ও উত্তর বাড্ডা এলাকায় পেট্রোল পাম্পের সামনে সড়কের একাংশ দখল হয়ে যাওয়ায় যান চলাচল বাধাগ্রস্ত হয়। কোথাও কোথাও সড়ক সরু হয়ে গিয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

উত্তর বাড্ডা এলাকার বাসিন্দা মাইনুল হোসেন জানান, গত এক মাস ধরে এই সড়কে যানজট বেড়েছে। তেলের লাইনের কারণে সড়ক দখল, পাশাপাশি ওয়াসার খোঁড়াখুঁড়ির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তেজকুনিপাড়া থেকে উত্তর বাড্ডা পর্যন্ত আসতে সময় লাগছে ২ থেকে ৩ ঘণ্টা।

তবে বাড্ডা থেকে রামপুরা, মালিবাগ ও কাকরাইল পর্যন্ত যানজট তুলনামূলক কম থাকলেও যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। দুপুরের দিকে মতিঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকায় তীব্র যানজট দেখা যায়।

এছাড়া মালিবাগ, মগবাজার, বাংলামোটর ও শাহবাগ এলাকাতেও দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়েছে যাত্রীদের। সেগুনবাগিচা, পল্টন ও বায়তুল মোকাররম এলাকাতেও একই চিত্র দেখা গেছে।

আরও

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

জাতীয়

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা মানবাধিকার নিশ্চিত করারই অংশ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো....

২০২৬-০৮-১৫ ১৮:০৪

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

জাতীয়

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বেসরকারি শিক্ষকদের অবসরকালীন সুবিধার টাকা পেতে আর অফিসে অফিস...

২০২৬-০৮-১৫ ১৬:১০

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

জাতীয়

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ি...

২০২৬-০৮-১৫ ১৫:০৮

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

জাতীয়

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

২০২৬-০৮-১৫ ১২:৩৩

আজ অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী

জাতীয়

আজ অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী...

২০২৬-০৮-১৫ ১০:০৭