শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঝটিকা মিছিলের প্রস্তুতি

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি ও শেরে বাংলা নগর থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ও শেরে বাংলা নগর থানা পুলিশ।

শুক্রবার (২২ মে) ভোরে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে এবং জুমার নামাজের পর ধানমন্ডি-৩২ এলাকার আশপাশে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৩ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেট সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে শেরে বাংলা নগর থানার একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— শ্যামল চন্দ্র (২৭), আয়াতুল হক (২৯), সিয়াম (২২), মেহেদী হাসান মিয়াদ খান (২১), তারেক রহমান (২২) ও সেলিম প্রধান শ্রাবণ (২০)।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ জানতে পারে, শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডি-৩২ এলাকার আশপাশে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। পরে অভিযান চালিয়ে ভাঙ্গা থানা যুবলীগের সভাপতি মুরাদসহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. মুরাদ (৪৮), মো. আব্দুল হান্নান বিশ্বাস (২২), মোস্তাক বিশ্বাস (২২), রনি (১৯), জনি (২৬), মুরাদ লস্কর (৩৩), সিয়াম হোসেন (১৯), তারিক জামিল (১৯), রাজু (১৯), বিল্লাল বখতিয়ার (১৮), চয়ন বিশ্বাস (১৮), অমিত চক্রবর্তী (২০), তানজিল বিন রশিদ (১৯), নিহাদুল ইসলাম (২১), সুপ্ত ঘোষ (২২), সজীব সাহা (২৪), কুতুব হিলালী (৪০), শিমুল (২১), সোহান আহমেদ (২২), তামিম মোল্লা (১৮), শিমুল ব্যাপারী (১৮), আব্দুর রহিম (৪৫), মির্জা ফারহান আনন্দ (২২), নাইমুর রহমান সোহাগ (২৫), সোহরাব খাঁ (৪৪) ও জাহিদ থান (৩০)।

আরও

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

জাতীয়

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা মানবাধিকার নিশ্চিত করারই অংশ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো....

২০২৬-০৮-১৫ ১৮:০৪

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

জাতীয়

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বেসরকারি শিক্ষকদের অবসরকালীন সুবিধার টাকা পেতে আর অফিসে অফিস...

২০২৬-০৮-১৫ ১৬:১০

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

জাতীয়

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ি...

২০২৬-০৮-১৫ ১৫:০৮

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

জাতীয়

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

২০২৬-০৮-১৫ ১২:৩৩

আজ অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী

জাতীয়

আজ অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী...

২০২৬-০৮-১৫ ১০:০৭