শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রাজধানীর ১১ ফিলিং স্টেশনে বাধ্যতামূলক ‘ফুয়েল পাশ’ অ্যাপ

রাজধানীর ১১ ফিলিং স্টেশনে বাধ্যতামূলক ‘ফুয়েল পাশ’ অ্যাপ

রাজধানীর নির্দিষ্ট ১১টি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানো, অপচয় রোধ এবং ডিজিটাল মনিটরিং জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত এসব স্টেশনে জ্বালানি নিতে হলে ব্যবহারকারীদের ‘ফুয়েল পাশ’ অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে লেনদেন সম্পন্ন করতে হবে। এতে প্রতিটি বিক্রির তথ্য তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় সিস্টেমে সংরক্ষিত হবে।

যেসব ফিলিং স্টেশনে এই অ্যাপ বাধ্যতামূলক করা হয়েছে, সেগুলো হলো— করিম এন্ড সন্স (শাপলা চত্বর), ইউরেকা এন্টারপ্রাইজ (মহাখালী), মাসুদ হাসান ফিলিং স্টেশন (এয়ারপোর্ট, উত্তরা), মেসার্স সততা এন্ড কোম্পানী (তেজগাঁও শিল্প এলাকা), মেসার্স দিপ্ত ফিলিং স্টেশন (মিরপুর ইব্রাহিমপুর), মেসার্স কামাল ট্রেডিং এজেন্সী (শহিদ তাজউদ্দিন আহম্মেদ স্মরণী), মেসার্স এস.পি. ফিলিং স্টেশন লিমিটেড (গাবতলী), সিটি ফিলিং স্টেশন (তেজগাঁও), সেবা গ্রীন ফিলিং স্টেশন (উত্তরা), স্যাম এসোসিয়েটস (মিরপুর-০২) এবং সুমাত্রা ফিলিং স্টেশন (কালশী রোড, মিরপুর)।

প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হলেও পর্যায়ক্রমে দেশের অন্যান্য ফিলিং স্টেশনেও এটি সম্প্রসারণ করা হতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ জ্বালানি খাতে অনিয়ম কমাতে এবং ডিজিটাল ব্যবস্থাপনা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও

বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা

জাতীয়

বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষবিদায় অনুষ্ঠান শুরু হবে আগামী ৪ জুলাই। ৯ জুলাই তার দাফনের ম...

২০২৬-০৭-০২ ১৮:১১

সংসদে হাসনাতের বক্তব্য ও বিভিন্ন দেশের রুলিং ও সংসদীয় রীতিনীতি

জাতীয়

সংসদে হাসনাতের বক্তব্য ও বিভিন্ন দেশের রুলিং ও সংসদীয় রীতিনীতি

গণতন্ত্রের অন্যতম শর্ত ক্ষমতার সুষম ভারসাম্য রক্ষা করা। সম্প্রতি নব্য সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ব্যাক্তিগত আক্রোশ চরিত...

২০২৬-০৭-০২ ১৪:৪৮

কলাবাগানে সাততলা ভবনের সেপটিক ট‍্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩

জাতীয়

কলাবাগানে সাততলা ভবনের সেপটিক ট‍্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট রোডের একটি ৭তলা ভবনের নিচ তলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন দগ্...

২০২৬-০৭-০২ ১১:৫৫

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

জাতীয়

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ও পরিবর্তিত হুমকি মোকাবিলায় আরও জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

২০২৬-০৭-০২ ১১:৫১

পূর্বাচল নতুন শহর প্রকল্পে হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র: আইজিপি

জাতীয়

পূর্বাচল নতুন শহর প্রকল্পে হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র: আইজিপি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফক...

২০২৬-০৭-০১ ২২:২৮