বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

পূজা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তায় ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী

পূজা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তায় ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী

একদিকে পূজা অন্যদিকে ফাঁকা রাজধানী। এমন অবস্থায় রাজধানীর নিরাপত্তায় নির্ঘুম রাত কাটছে আইনশৃঙ্খলা বাহিনীর। পূজামণ্ডপের কঠোর নিরাপত্তার পাশাপাশি রাজধানীর নিরাপত্তায় ব্যস্ত তারা। পুলিশ, এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চেতে কাজ করে যাচ্ছে।

বুধবার (২১ অক্টোবর) আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

কথা হয় রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘একদিকে চলছে পূজা আর এই পূজার ছুটিতে অনেকেই ঢাকা ছেড়েছেন। এতে করে নিরাপত্তার চাপ বেড়েছে। তবে পুলিশের এ রকম চাপ প্রায় সবসময়ই থাকে। আমরা এ রকম দায়িত্বপালনে অভ্যস্ত।’

তিনি বলেন, ‘রমনার কিছু গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে। আমরা সেগুলোর শতভাগ নিরাপত্তা দিচ্ছি। কোনও ধরনের অপ্রিতকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি।’

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, ‘প্রতিটি থানা এলাকাকে কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে এ সময় যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি। পূজার ডিউটির পাশাপাশি অন্যান্য টহল কার্যক্রম চলছে।

‘যেহেতু একটি বড় ছুটি চলছে। রাজধানীর অনেক লোক গ্রামের বাড়িতে গেছেন। এ সময়টা বাসা বাড়িতে যেন চুরি ডাকাতি বা অন্যান্য অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে সে ব্যাপারেও আমরা কাজ করছি।’

উল্লেখ্য, সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা চলছে। এই উপলক্ষে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটিও। সবমিলিয়ে রাজধানী ছেড়েছেন অনেক মানুষ। এ কারণে রাজধানীর পাড়া-মহল্লা অনেকটা ফাঁকা হয়ে গেছে। এছাড়া রাস্তাঘাটে যানবাহনের তেমন কোনও ভীড়ও নেই। এমন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।

রাজধানীর মেরাদিয়া পূজামণ্ডপে টহল ডিউটিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক এসআই বলেন, ‘এই সময়টাতে আমাদের নির্ঘুম ডিউটি চলছে। এক ডিউটি শেষ হওয়ার ঘণ্টা দু’য়েক পরেই আরেক ডিউটি শুরু হচ্ছে। এ কারণে আমরা এখন ডিউটি চাপে রয়েছি। তবে এ বিষয়গুলোতে আমরা অভ্যস্ত।’

তিনি জানান, খিলগাঁওয়ের প্রতিটি এলাকা ভাগ করে আমাদের বিশেষ নজরদারি চলছে। কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য আমরা সতর্ক রয়েছি।’

খোঁজ নিয়ে জানা গেছ, পূজার ছুটিতে রাজধানীর রামপুরা, খিলগাঁও, মগবাজার, মালিবাগ, মিরপুর, বাড্ডা, উত্তরা, ধানমন্ডিসহ অনেক এলাকায় লোকজন কম। তারা গ্রামের বাড়িতে গেছেন। এসব এলাকার নিরাপত্তা পোশাকে, সাদা পোশাকে পুলিশের নজরদারি চলছে।

এদিকে পূজা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তায় এসআরবির পক্ষ থেকেও টহল কার্যক্রম চলছে। পূজামণ্ডপের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকা ঘিরে চলছে টহল কার্যক্রম।

এসআরবি-৩-এর মিডিয়া অফিসার মেহেদি ইমরান সিদ্দিকী বলেন, ‘নিয়মিত টহল কার্যক্রম ও পূজার বিশেষ কার্যক্রম চলছে। নিরাপত্তা সব ইস্যুতে আমরা কাজ করছি।’

আরও

সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

জাতীয়

সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানম...

২০২৬-১০-২০ ১৪:০০

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জাতীয়

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...

২০২৬-১০-২০ ১৩:৫৮

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

জাতীয়

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তাঁর সহযোগীদের মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার বিষয়ে তদ...

২০২৬-১০-১৮ ১৩:৫৩

বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছে ১০ হাজার কর্মী

জাতীয়

বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছে ১০ হাজার কর্মী

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে পুনরায় উন্মুক্ত হওয়ার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...

২০২৬-১০-১৫ ১৭:৫৭

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছে পেলেন সুখবর

জাতীয়

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছে পেলেন সুখবর

জন্ম থেকে দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে এই প্রতিবন্ধকতা তাঁকে দমাতে পারেনি। পড়াশোনা শিখেছেন, পা দিয়ে লিখতে শিখেছেন।...

২০২৬-১০-১৪ ২০:০০

ওসমানী উদ্যান উদ্বোধনের আগে নগর ভবন এলাকা পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

জাতীয়

ওসমানী উদ্যান উদ্বোধনের আগে নগর ভবন এলাকা পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

রাজধানীর দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়ে থাকা ওসমানী উদ্যান আগামী ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন করার কথা র...

২০২৬-১০-১৩ ১৬:২১