বদলি হওয়া কর্মকর্তারা হলেন- সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকারকে চাঁদপুরের রিভারে, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমানকে ভোলা জেলার সদর সার্কেলে, হবিগঞ্জের মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ এম এম সালিমুল হককে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়া এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানিয়া ইসলামকে হাইওয়ে পুলিশে, চট্টগ্রাম মীরসরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (ট্যুরিস্ট পুলিশে বদলির আদেশপ্রাপ্ত) মো. নাদিম হায়দার চৌধুরীকে ডিএমপিতে এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার অনিক চৌধুরীকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে এসব কর্মকর্তা বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ১৩ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য হবেন।