শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

পুলিশে বড় রদবদল

পুলিশে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পদায়নের পাশাপাশি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ছয় কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অতিরিক্ত আইজিপি পদে ছয় কর্মকর্তার পদায়ন প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ছয় কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহীর প্রিন্সিপাল হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি হিসেবে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে। এসবির অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে ডিআইজি পর্যায়ের পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আর ম্যাস র‍্যাপিড ট্রানজিটের (মেট্রোরেল) ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানকে এসবির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আরও

মমতা শিবিরের ‘ফুটবলার’, ঋতব্রতদের ‘খাম’: তৃণমূলের দুই গোষ্ঠীর নতুন নাম-প্রতীক

জাতীয়

মমতা শিবিরের ‘ফুটবলার’, ঋতব্রতদের ‘খাম’: তৃণমূলের দুই গোষ্ঠীর নতুন নাম-প্রতীক

পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনের আগে প্রতীক ও দলীয় নাম নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিরোধে আপাতত ইতি টানল ভারতের...

২০২৬-০৯-১৮ ১৭:০০

শাহবাগের ফুটপাত থেকে নতুন বাড়িতে গোলাপি বেগম

জাতীয়

শাহবাগের ফুটপাত থেকে নতুন বাড়িতে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপি বেগমকে নতুন বাড়ি উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপ...

২০২৬-০৯-১৮ ১৬:৪৫

সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারে নতুন নিয়ম

জাতীয়

সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারে নতুন নিয়ম

উৎপাদিত ও আমদানিকৃত তামাকজাত সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহারের ক্ষেত্রে নতুন বিধান যুক্ত করেছে জাতীয়...

২০২৬-০৯-১৮ ১৬:৪৪

একাত্তরে জামায়াতের অবস্থান নিয়ে যা বললেন আইনমন্ত্রী

জাতীয়

একাত্তরে জামায়াতের অবস্থান নিয়ে যা বললেন আইনমন্ত্রী

গণতান্ত্রিক সমাজে কোনো ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জা...

২০২৬-০৯-১৮ ১৫:৪৭

পুলিশ কর্মকর্তার ফ্ল্যাটে রহস্য, বাইরে ‘স্ত্রী’; শেষ পর্যন্ত ভাঙতে হলো দরজা

জাতীয়

পুলিশ কর্মকর্তার ফ্ল্যাটে রহস্য, বাইরে ‘স্ত্রী’; শেষ পর্যন্ত ভাঙতে হলো দরজা

রাজশাহীতে একটি ফ্ল্যাটের ভেতরে এক নারীসহ অবস্থান করছিলেন এক পুলিশ কর্মকর্তা। খবর পেয়ে সেখানে ছুটে আসেন নিজেকে ওই কর্মকর্...

২০২৬-০৯-১৮ ১৫:৪২