শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

পুলিশে ১৪ হাজার ৫০০ নতুন পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশে ১৪ হাজার ৫০০ নতুন পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশে জনবল বাড়াতে নতুন করে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর মধ্যে ৫০০টি সহকারী পুলিশ সুপার (এএসপি), ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল পদ রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে পুলিশ বাহিনীতে মোট পদের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি। এর মধ্যে পুলিশি পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫টি এবং নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি। এছাড়া ২ হাজার ৭৬২টি পদ আউটসোর্সিংয়ের আওতায় রয়েছে।

তিনি আরও বলেন, বাহিনীকে আরও গতিশীল করতে ইতোমধ্যে ২ হাজার ৭০৩টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি সরাসরি ২ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

একই অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েক মাসে দেশের অপরাধ পরিস্থিতি নিয়ে পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, বর্তমান সরকারের সময়ে সারাদেশে ৪৬৪টি হত্যা ও ৬৬৬টি ধর্ষণের মামলা হয়েছে। এসব মামলায় ৬৬৬ জন ধর্ষণ মামলার আসামি এবং ৬০৪ জন হত্যা মামলার আসামি গ্রেফতার করা হয়েছে। বর্তমানে হত্যা মামলায় ১১ জন এবং ধর্ষণ মামলায় ৭১ জন আসামি জামিনে রয়েছেন।

মন্ত্রী বলেন, গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিলের কাজ চলছে।

 

আরও

বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা

জাতীয়

বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষবিদায় অনুষ্ঠান শুরু হবে আগামী ৪ জুলাই। ৯ জুলাই তার দাফনের ম...

২০২৬-০৭-০২ ১৮:১১

সংসদে হাসনাতের বক্তব্য ও বিভিন্ন দেশের রুলিং ও সংসদীয় রীতিনীতি

জাতীয়

সংসদে হাসনাতের বক্তব্য ও বিভিন্ন দেশের রুলিং ও সংসদীয় রীতিনীতি

গণতন্ত্রের অন্যতম শর্ত ক্ষমতার সুষম ভারসাম্য রক্ষা করা। সম্প্রতি নব্য সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ব্যাক্তিগত আক্রোশ চরিত...

২০২৬-০৭-০২ ১৪:৪৮

কলাবাগানে সাততলা ভবনের সেপটিক ট‍্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩

জাতীয়

কলাবাগানে সাততলা ভবনের সেপটিক ট‍্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট রোডের একটি ৭তলা ভবনের নিচ তলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন দগ্...

২০২৬-০৭-০২ ১১:৫৫

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

জাতীয়

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ও পরিবর্তিত হুমকি মোকাবিলায় আরও জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

২০২৬-০৭-০২ ১১:৫১

পূর্বাচল নতুন শহর প্রকল্পে হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র: আইজিপি

জাতীয়

পূর্বাচল নতুন শহর প্রকল্পে হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র: আইজিপি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফক...

২০২৬-০৭-০১ ২২:২৮