শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

প্রিন্স’ সিনেমার শুটিং বন্ধ নিয়ে বিতর্ক, বাড়তি পারিশ্রমিকের গুঞ্জন নিয়ে মুখোমুখি বক্তব্য

প্রিন্স’ সিনেমার শুটিং বন্ধ নিয়ে বিতর্ক, বাড়তি পারিশ্রমিকের গুঞ্জন নিয়ে মুখোমুখি বক্তব্য

গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নব্বই দশকের এক গ্যাংস্টারের চরিত্রে শাকিব খানের অভিনয় করা এই সিনেমাটি প্রযুক্তিগত জটিলতা ও নানা সমালোচনার কারণে প্রত্যাশিত সাফল্য পায়নি।

সম্প্রতি এক সেমিনারে সাবেক প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু দাবি করেন, সিনেমাটির শুটিং ও ডাবিং নির্ধারিত সময়ে শেষ হয়নি এবং বিভিন্ন দেশে শুটিং চলাকালে জটিলতা তৈরি হয়। তার অভিযোগ, শ্রীলঙ্কায় দীর্ঘ সময় অবস্থান করলেও শুটিং কার্যক্রম সম্পূর্ণ হয়নি এবং ভারতে ডাবিং চলাকালে অতিরিক্ত পারিশ্রমিক সংক্রান্ত ইস্যুতে কাজ বন্ধ ছিল।

তিনি আরও বলেন, প্রযোজককে এককভাবে দায়ী করা হলেও প্রকৃত পরিস্থিতি যাচাই করা হয়নি এবং শুটিং বিলম্বের পেছনের কারণগুলো ভেতর থেকে খতিয়ে দেখা প্রয়োজন ছিল।

তবে এসব অভিযোগের সঙ্গে একমত নন সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ। তিনি জানান, শাকিব খানের বিরুদ্ধে বাড়তি পারিশ্রমিক দাবি বা ডাবিং বন্ধ রাখার অভিযোগ সত্য নয় এবং এ ধরনের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন।

পরিচালকের দাবি, সিনেমা সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে এমন অভিযোগ তোলেনি, বরং এগুলো গুজব হিসেবে ছড়িয়ে পড়েছে।

‘প্রিন্স’ সিনেমার শুটিং ও পোস্ট-প্রোডাকশন ঘিরে তৈরি হওয়া এসব ভিন্নমত ও বিতর্ক এখন ঢালিউড অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯