মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

পহেলা বৈশাখে ৩ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রাও

পহেলা বৈশাখে ৩ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রাও

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারাদেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং তা আরও বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে।

আরও

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

জাতীয়

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

কম্বোডিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশি তিন সদস্যকে গ্রেপ্তার করেছে...

২০২৬-০৯-২৮ ১৪:৫৭

আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদের সক্ষমতা...

২০২৬-০৯-২৭ ২৩:২৪

সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব

জাতীয়

সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব

আগামী বছরের জানুয়ারি মাসে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন...

২০২৬-০৯-২৭ ২০:৫০