শনিবার, ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

ঈদুল ফিতরকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রোববার (১৫ মার্চ) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, জ্বালানি তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা এবং সব ধরনের বিধিনিষেধ এখন থেকে তুলে নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার তিনটি মূল কারণ রয়েছে—নতুন তেলের জাহাজ আগমণ, ঈদ উদযাপন এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজন। ইতোমধ্যেই চট্টগ্রাম বন্দরে কয়েকটি আমদানিকৃত তেল ভর্তি জাহাজ পৌঁছেছে।

তিনি আরও জানান, “জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং বোরো মৌসুমে কৃষকদের সেচের প্রয়োজন মেটাতে জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সকল ফিলিং স্টেশন থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ অব্যাহত থাকবে।”

তেলের দাম বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “দামের বিষয়ে উদ্বেগ স্বাভাবিক। তবে আমরা যতটা সম্ভব জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার চেষ্টা করব। অর্থনীতি সইতে পারার সীমা পর্যন্ত দাম বাড়ানোর পরিকল্পনা নেই।”

এর আগে শনিবারই সরকার জানিয়েছিল, বোরো মৌসুমে কৃষকদের সেচ সুবিধা এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য জ্বালানি রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হবে। জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন, রোববার থেকে দেশের ফিলিং স্টেশনগুলোতে আগের মতো স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি চলবে।

আরও

জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ স্মরণসভা, থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয়

জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ স্মরণসভা, থাকবেন প্রধানমন্ত্রী

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আগামী শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি বিশেষ স্মরণসভ...

২০২৬-০৭-০২ ২২:২১

বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা

জাতীয়

বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষবিদায় অনুষ্ঠান শুরু হবে আগামী ৪ জুলাই। ৯ জুলাই তার দাফনের ম...

২০২৬-০৭-০২ ১৮:১১

সংসদে হাসনাতের বক্তব্য ও বিভিন্ন দেশের রুলিং ও সংসদীয় রীতিনীতি

জাতীয়

সংসদে হাসনাতের বক্তব্য ও বিভিন্ন দেশের রুলিং ও সংসদীয় রীতিনীতি

গণতন্ত্রের অন্যতম শর্ত ক্ষমতার সুষম ভারসাম্য রক্ষা করা। সম্প্রতি নব্য সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ব্যাক্তিগত আক্রোশ চরিত...

২০২৬-০৭-০২ ১৪:৪৮

কলাবাগানে সাততলা ভবনের সেপটিক ট‍্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩

জাতীয়

কলাবাগানে সাততলা ভবনের সেপটিক ট‍্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট রোডের একটি ৭তলা ভবনের নিচ তলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন দগ্...

২০২৬-০৭-০২ ১১:৫৫

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

জাতীয়

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ও পরিবর্তিত হুমকি মোকাবিলায় আরও জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

২০২৬-০৭-০২ ১১:৫১