রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পাঁচটি মূল শর্তে আটকে যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা, অচলাবস্থা কাটছে না

পাঁচটি মূল শর্তে আটকে যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা, অচলাবস্থা কাটছে না

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক স্থাপনায় যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে ইরানও। এরপর ইরানি বাহিনী ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ব্যাপক হামলা চালায়। এতে পুরো অঞ্চলজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইরান বিশ্ব জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট দেখা দেয়। টানা ৩৯ দিন চলা এই সংঘাতে অঞ্চলজুড়ে অস্থিরতা চরমে পৌঁছে।

পরে ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একক সিদ্ধান্তে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ান।

এই যুদ্ধবিরতির মধ্যেই পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে বৈঠকে কোনো অগ্রগতি না হওয়ায় এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর মতবিরোধই আলোচনা ভেস্তে যাওয়ার মূল কারণ।

পারমাণবিক কর্মসূচি:
যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করুক। তবে তেহরান বলছে, এটি স্থায়ীভাবে বন্ধ করা যাবে না, কেবল নির্দিষ্ট সময়ের জন্য সীমিত করা যেতে পারে।

ইউরেনিয়াম মজুত:
ইরানের কাছে থাকা প্রায় ৪০০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হেফাজতে রাখার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। তবে ইরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।

হরমুজ ও বন্দর ইস্যু:
ইরান জানিয়েছে, তাদের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিধিনিষেধ বহাল থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, চূড়ান্ত চুক্তির আগে কোনো অবরোধ প্রত্যাহার করা হবে না।

জব্দকৃত অর্থ ফেরত:
একটি স্থায়ী চুক্তির অংশ হিসেবে বিদেশে আটকে থাকা প্রায় ২০ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান।

যুদ্ধের ক্ষতিপূরণ:
ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় হওয়া ক্ষতির জন্য প্রায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।

সব মিলিয়ে এই পাঁচটি মূল ইস্যুতে অনড় অবস্থানের কারণে এখনো যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে। (সূত্র: আল জাজিরা)

 

আরও

হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

আন্তর্জাতিক

হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে আয়োজন করা হয়েছিল নৈশভোজের। সেই হোটেল...

২০২৬-০৪-২৬ ০৮:৪৩

নৌ-অবরোধ ও হুমকির মধ্যে আলাচনা করবে না ইরান

আন্তর্জাতিক

জানালেন মাসুদ পেজেশকিয়ান নৌ-অবরোধ ও হুমকির মধ্যে আলাচনা করবে না ইরান

যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ ও হুমকির মুখে ইরান কোনো আলোচনা করবে না জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

২০২৬-০৪-২৬ ০৮:৪১

‘চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন’

আন্তর্জাতিক

‘চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন’

মধ্যপ্রাচ্যের বাইরে সাইপ্রাসে মিসর, সিরিয়া ও লেবাননের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।

২০২৬-০৪-২৫ ০৯:০৯

স্পেন ন্যাটোর ‘নির্ভরযোগ্য সদস্য’, বহিষ্কারের হুমকিতে উদ্বিগ্ন নন সানচেজ

আন্তর্জাতিক

স্পেন ন্যাটোর ‘নির্ভরযোগ্য সদস্য’, বহিষ্কারের হুমকিতে উদ্বিগ্ন নন সানচেজ

ইরান বিরোধী সামরিক অভিযানে সহযোগিতা না করায় স্পেনকে ন্যাটো থেকে স্থগিত করার মার্কিন হুমকির মুখে পালটা প্রতিক্রিয়া জানিয়ে...

২০২৬-০৪-২৫ ০৮:৩৩

মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায়

আন্তর্জাতিক

মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায়

বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নিজের মিত্র দেশগুলোর জন্য টোল বা মাশুল মওকুফ করেছে...

২০২৬-০৪-২৪ ১৩:৩৮

মাদুরোকে ধরার অভিযানে অংশ নেয়া মার্কিন সেনা গ্রেপ্তার, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক

মাদুরোকে ধরার অভিযানে অংশ নেয়া মার্কিন সেনা গ্রেপ্তার, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক অভিযানে যুক্ত মার্কিন সামরিক বাহিনীর স্পেশাল ফোর্সের এক সদস্যকে গ্রেপ্তার ক...

২০২৬-০৪-২৪ ১২:৫৪