মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশুদের সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশুদের সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পবিত্র রমজান মাসে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী কিশোরদের সাইকেল উপহার দিয়েছেন।

রোববার (১৫ মার্চ) বিকালে মিরপুর-১১ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই সাইকেল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এদিন মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদে মাসব্যাপী নিয়মিত নামাজ আদায়কারী ২৭ জন কিশোর এবং রূপনগর টিনশেড এলাকায় ১৮ জন কিশোরের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।

প্রতিমন্ত্রী জানান, মিরপুরের ৪টি ওয়ার্ডের ৬টি মসজিদে মোট ৩১৭ জন কিশোর এই উপহার পাবেন। তিনি বলেন, “মূল লক্ষ্য শিশুদের মধ্যে নামাজের অভ্যাস গড়ে তোলা এবং তাদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করা।”

তিনি আরও জানান, ভবিষ্যতে কর্মসূচির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম ও খতিব এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। অভিভাবকরা প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বলছেন, এটি শিশুদের খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে এবং ধর্মীয় ও শারীরিক গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

জাতীয়

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

কম্বোডিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশি তিন সদস্যকে গ্রেপ্তার করেছে...

২০২৬-০৯-২৮ ১৪:৫৭

আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদের সক্ষমতা...

২০২৬-০৯-২৭ ২৩:২৪

সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব

জাতীয়

সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব

আগামী বছরের জানুয়ারি মাসে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন...

২০২৬-০৯-২৭ ২০:৫০