বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মন্তব্যে বিতর্কে জড়ালেন অন্নু কাপুর

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মন্তব্যে বিতর্কে জড়ালেন অন্নু কাপুর

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অন্নু কাপুর বরাবরই তার ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত। কোনো রাখঢাক না রেখে সত্য বলাটাই তার বৈশিষ্ট্য। তবে এবার চলচ্চিত্রে অন্তরঙ্গ দৃশ্যের নেপথ্যের এক অন্ধকার দিক নিয়ে মুখ খুলে বি-টাউনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

তার দাবি, শুটিং চলাকালীন অন্তরঙ্গ দৃশ্যে অনেক পুরুষ অভিনেতা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যা সহ-অভিনেত্রীদের জন্য চরম বিব্রতকর ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি জনপ্রিয় সঞ্চালক সিদ্ধার্থ কান্নানের ইউটিউব শো-তে হাজির হয়ে অন্নু কাপুর ইন্ডাস্ট্রির ভেতরের এই বিষয়ে কথা বলেছেন।

তিনি জানান, অনেক সময় পরিচালক ‘কাট’ বলার পরেও পুরুষ অভিনেতারা দৃশ্য থেকে বের হতে পারেন না বা ইচ্ছাকৃতভাবে থামেন না। অন্নু কাপুর বলেন, ‘আমি এমন পরিস্থিতি দেখেছি যেখানে অভিনেতারা অন্তরঙ্গ দৃশ্যে নিজেদের হারিয়ে ফেলেন। পরিচালক ‘কাট’ বলার পরেও তারা সঙ্গে সঙ্গে থামেন না। কিছু ব্যক্তি আসলে এই ধরনের মুহূর্তের সুযোগ নিতে চান।’

তিনি আরও বলেন, ‘একবার এরকমই একটি দৃশ্যের শুটিং চলাকালীন নায়ক নিজেকে সামলাতে পারেননি। ‘কাট’ বলার পরেও তিনি থামছিলেন না। শেষমেশ সেই অভিনেত্রীকে অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে নিজেকে রক্ষা করতে হয়েছিল। ওই ঘটনার পর তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে টানা দুদিন ঘর থেকে বের হননি।’

অন্নু কাপুরের এমন বিস্ফোরক মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। নেটিজেনদের একাংশ মনে করছেন, কাজের জায়গার নিরাপত্তা ও পেশাদারিত্ব নিয়ে অন্নু কাপুর যে প্রশ্ন তুলেছেন তা অত্যন্ত প্রাসঙ্গিক। তবে তার এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো দ্বিধাবিভক্ত বলিউড পাড়া। কেউ তার সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ মনে করছেন এটি ঢালাওভাবে সবাইকে অভিযুক্ত করার নামান্তর।

আরও

বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য

বিনোদন

বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য

‘বুড়ি হইলাম তোর কারণে’ খ্যাত গানের শিল্পী কাঙালিনী সুফিয়া। গান‌ গে‌য়ে দেশ-বিদেশে সুনাম কুড়ালেও জীবনের শেষ বেলায় এসে চরম...

২০২৬-০৬-২৩ ২৩:৪৫

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

বিনোদন

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরে...

২০২৬-০৬-২২ ২২:৫২

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

বিনোদন

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সুমাইয়া শিমু। ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে করেছেন অসংখ্য নাটক। বড় পর্দাতেও কাজ করেছেন,...

২০২৬-০৬-২১ ১৩:০৫

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের...

২০২৬-০৬-২০ ১৮:০৪

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

বিনোদন

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন দীপা খন্দকার। একক, ধারাবাহিক নাটক কিংবা চলচ্চিত্র নানা মাধ্যমেই হাজির হচ্ছেন। এমন ফুরফুরে সম...

২০২৬-০৬-১৭ ২৩:১২