শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

নকআউট পর্বে যুক্তরাষ্ট্র, তবুও কেন মাঠে যাননি ট্রাম্প?

নকআউট পর্বে যুক্তরাষ্ট্র, তবুও কেন মাঠে যাননি ট্রাম্প?

যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে স্বাগতিক দেশের অংশগ্রহণ ও সাফল্য নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখনও মাঠে নেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুর্নামেন্ট শুরুর পর থেকে একাধিক ম্যাচ হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ম্যাচেই উপস্থিত হননি তিনি। বিষয়টি অনেকের কাছেই কৌতূহল আর বিস্ময় হয়ে উঠেছে।

বিশ্বকাপের ড্র-তে গত ডিসেম্বরে উপস্থিত ছিলেন ট্রাম্প। তখন টুর্নামেন্টকে বিশাল সাফল্য হিসেবে উল্লেখ করে তিনি ফিফার প্রশংসাও করেন। ফলে ধারণা ছিল, স্বাগতিক হিসেবে তিনি ম্যাচগুলোতে নিয়মিতই উপস্থিত থাকবেন। কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। গ্রুপ পর্বের ম্যাচ প্রায় শেষ হওয়ার পথে, তবুও মাঠে হাজির হননি মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্র গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে দুইটিতে জয় পেয়ে নকআউট পর্বে উত্তীর্ণ হয়েছে। তবুও দেশটির প্রেসিডেন্টকে এখনো গ্যালারিতে দেখা যায়নি। প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের খেলায়ও তিনি অনুপস্থিত ছিলেন। সেই সময় তার পরিবর্তে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও।

এরপর সিয়াটল ও লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত পরবর্তী ম্যাচগুলোতেও তিনি যাননি। বরং তার সময়সূচিতে গুরুত্ব পেয়েছে বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক কর্মসূচি এবং একটি আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ ইভেন্ট, যেখানে তিনি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এটি পুরোপুরি অস্বাভাবিক কিছু নয়। রাজনৈতিক বিশ্লেষক ফেদেরিকো দে হেসুসের মতে, ট্রাম্প সাধারণত বড় ইভেন্টের ফাইনাল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে উপস্থিত থাকতে পছন্দ করেন। তিনি বলেন, ‘বিশ্বকাপ ফাইনালই হতে পারে ট্রাম্পের সম্ভাব্য উপস্থিতির মূল মঞ্চ।’

এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন জনসমাগমে কিছু প্রতিক্রিয়ার মুখে পড়ার অভিজ্ঞতাও তার সফর পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন কেউ কেউ। বিশেষ করে বড় আন্তর্জাতিক দর্শকসমাগম থাকা ম্যাচগুলোতে নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনাও একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তবে হোয়াইট হাউসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ট্রাম্প পুরোপুরি টুর্নামেন্টের সঙ্গে যুক্ত আছেন এবং নিয়মিতই খোঁজখবর রাখছেন। এমনকি যুক্তরাষ্ট্র দলের প্রথম ম্যাচের আগের দিন তিনি খেলোয়াড়দের সঙ্গে ফোনেও কথা বলেছেন বলে জানা গেছে।

এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে ট্রাম্পের উপস্থিতির পরিকল্পনা রয়েছে এবং সেখানে তিনি ট্রফিও প্রদান করতে পারেন। তবে এর আগে তিনি কোনো ম্যাচে হাজির হন কি না, সেটিই এখন কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আরও

ইরানের পরমাণু কর্মসূচি নয় সম্পদ নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য : আইআরজিসি

আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচি নয় সম্পদ নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য : আইআরজিসি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের মূল কারণ দেশটির পারমাণবিক কর্মসূচি নয় বলে দাবি করেছে ইসলামিক রেভল্য...

২০২৬-০৯-২৯ ১৪:৫৮

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শেষ হচ্ছে দুই দশকের উপস্থিতি

আন্তর্জাতিক

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শেষ হচ্ছে দুই দশকের উপস্থিতি

দুই দশকেরও বেশি সময়ের সামরিক সম্পৃক্ততার অবসান ঘটিয়ে বুধবারের মধ্যে ইরাক থেকে শেষ ঘাঁটিগুলোও গুটিয়ে নিতে যাচ্ছে মার্কিন...

২০২৬-০৯-২৯ ১৪:৪৯

হরমুজ প্রণালি নিয়ে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা করছে ইরান

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা করছে ইরান

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব আজ মঙ্গলবারই যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়ার আশা করছে...

২০২৬-০৯-২৯ ১৩:৫২

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭