রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

নবজাতক মৃত্যুর ঘটনায় ছাড় নয়, বিকেলে তদন্ত রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রী

নবজাতক মৃত্যুর ঘটনায় ছাড় নয়, বিকেলে তদন্ত রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘অবহেলার কারণে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ বুধবার বিকেলে জমা হবে। এই অপরাধের কোনো ছাড় দেওয়া হবে না।’

বুধবার (৩ জুন) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ময়নাতদন্ত না হলেও এই মামলায় কেউ বিশেষ সুবিধা পাবে না।

তিনি আরও বলেন, ৪৯২টি উপজেলার সরকারি হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যার হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে গণপূর্ত বিভাগ আজ থেকেই কাজ শুরু করছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, পাঁচটি বিভাগে পাঁচটি শিশু হাসপাতাল করা হবে। খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও কুমিল্লায় এসব হাসপাতাল নির্মাণ করা হবে। প্রতিটি শিশু হাসপাতালে একটি বিশেষায়িত আইসিইউ থাকবে। ছয় মাসের মধ্যে কাজ শেষ হলে প্রধানমন্ত্রী এসব হাসপাতাল উদ্বোধন করবেন।

তিনি বলেন, ঢাকা মিটফোর্ড হাসপাতালের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে। এছাড়া চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে নারীদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে।

সাখাওয়াত হোসেন বলেন, ঘরে ঘরে স্বাস্থ্য স্ক্রিনিং করা হবে। প্রথমে ৬ থেকে ১০টি উপজেলার একটি করে ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম চালু করা হবে। সফল হলে সারাদেশে স্ক্রিনিং কার্যক্রম সম্প্রসারণ করা হবে, যাতে স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে আরও ভালোভাবে পৌঁছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামে মৃত্যুর সংখ্যা কমে এসেছে। এখন এটি ব্যাপকভাবে বাড়ছে না, বরং একটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। আশা করি, এক মাসের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে। হাম বা ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়লে সেনাবাহিনীর সহায়তায় মোবাইল হাসপাতাল প্রস্তুত রয়েছে।

আরও

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

জাতীয়

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা মানবাধিকার নিশ্চিত করারই অংশ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো....

২০২৬-০৮-১৫ ১৮:০৪

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

জাতীয়

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বেসরকারি শিক্ষকদের অবসরকালীন সুবিধার টাকা পেতে আর অফিসে অফিস...

২০২৬-০৮-১৫ ১৬:১০

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

জাতীয়

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ি...

২০২৬-০৮-১৫ ১৫:০৮

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

জাতীয়

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

২০২৬-০৮-১৫ ১২:৩৩

আজ অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী

জাতীয়

আজ অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী...

২০২৬-০৮-১৫ ১০:০৭