রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

১৮ পুরস্কার ও ১২ উৎসবের স্বীকৃতি

মুক্তির দুই বছর পর ওটিটিতে চঞ্চলের এই সিনেমা

মুক্তির দুই বছর পর ওটিটিতে চঞ্চলের এই সিনেমা

নির্মাতা মৃণাল সেনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক পদাতিক-এ মুখ্য চরিত্রে ছিলেন দেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। বছর দুয়েক আগে সিনেমাটি নির্মাণ করেন ওপার বাংলার সৃজিত মুখার্জি। সিনেমাটি বেশ কিছুদিন চলে প্রেক্ষাগৃহে; পশ্চিমবঙ্গসহ ভারতজুড়ে দর্শকের সাড়াও পেয়েছে বেশ।

শুধু কি তাই? পৃথিবীর বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে সিনেমাটি। সব মিলিয়ে এই সিনেমার ঝুলিতে রয়েছে দেশ-বিদেশের মোট ১৮টি পুরস্কার ও একঝাঁক আন্তর্জাতিক স্বীকৃতি!  

এবার সিনেমাটি নিয়ে আরও এক সুখবর হলো, এটি এখন দেখা যাচ্ছে ডিজিটাল পর্দায়। শুক্রবার (২৮ আগস্ট) ওটিটি প্ল্যাটফর্ম ‘জি-ফাইভ’-এ (Zee5) মুক্তি পেয়েছে ‘পদাতিক’। 

শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে সিনেমাটির আন্তর্জাতিক অর্জনের খতিয়ান তুলে ধরে ওটিটিতে মুক্তির খবর জানান নির্মাতা সৃজিত মুখার্জি। জানান, নিউ ইয়র্ক, ঢাকা, প্যারিস ও মালয়েশিয়ার চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা, চিত্রনাট্য, প্রডাকশন ডিজাইন, কস্টিউম ও মেকআপ ক্যাটাগরিতে ৬টি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে ‘পদাতিক’।

এছাড়া সম্পাদনা, চিত্রনাট্য, প্রডাকশন ডিজাইন, অভিনয় ও মেকআপ মিলিয়ে ৫টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ৫টি ডব্লিউবিএফজেএ (WBFJA) অ্যাওয়ার্ড এবং পরিচালনা ও অভিনয়ে ২টি আনন্দলোক পুরস্কারসহ মোট ১৮টি পুরস্কার অর্জন করেছে সিনেমাটি।

আরও

দাদির শেখানো টোটকায় সৌন্দর্যচর্চা, কারিশমার মুখেই রহস্য ফাঁস

বিনোদন

দাদির শেখানো টোটকায় সৌন্দর্যচর্চা, কারিশমার মুখেই রহস্য ফাঁস

একসময় বলিউডের পর্দায় নিজের সৌন্দর্য ও অভিনয়ের জাদুতে দর্শকের হৃদয় জয় করেছিলেন কারিশমা কাপুর। সময়ের সঙ্গে অভিনয়ের পাশাপাশ...

২০২৬-০৮-২৮ ১৯:০৭

দীর্ঘদিন পর বড়পর্দায় বাপ্পারাজ, নায়িকা কলকাতার মধুমিতা

বিনোদন

দীর্ঘদিন পর বড়পর্দায় বাপ্পারাজ, নায়িকা কলকাতার মধুমিতা

দীর্ঘদিন পর আবারও বড়পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। নতুন সিনেমা **‘গুলশানের চামেলী’**তে গুরুত্বপূর্ণ একটি চরিত্...

২০২৬-০৮-২৮ ১৭:১৬

গোপন বিয়ে নাকি চুক্তিভিত্তিক সম্পর্ক? মুখ খুললেন প্রভা

বিনোদন

গোপন বিয়ে নাকি চুক্তিভিত্তিক সম্পর্ক? মুখ খুললেন প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরে নানা আলোচনা চলছে। গোপনে বিয়ে, স্বামীর পরি...

২০২৬-০৮-২৮ ১৪:৪৮

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

বিনোদন

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন...

২০২৬-০৮-২৭ ১৫:১৫