বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

‘মুখে বলা কাজ এবার বাস্তবে দেখাবে তামিম’

‘মুখে বলা কাজ এবার বাস্তবে দেখাবে তামিম’

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেছেন, এতদিন যেসব উন্নয়নমূলক কাজ নিয়ে শুধু আলোচনা হয়েছে, সেগুলো বাস্তবে রূপ দেবেন তামিম ইকবাল।

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম। তার ডাকে সাড়া দিয়ে দীর্ঘদিন পর বোর্ডে ফেরেন সুজন।

মিরপুরে সংবাদমাধ্যমকে সুজন জানান, “তামিম আমাকে ফোন করে বোর্ডে আসতে বলেছিল। বলেছিল, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। সভাপতির ডাক তো ফেরানো যায় না, তাই গিয়েছিলাম।”

প্রায় ২১ মাস পর বোর্ডে গিয়ে তামিমসহ সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে আড্ডা ও আলোচনা হয় বলে জানান তিনি। সেখানে শাহরিয়ার নাফিস, মোহাম্মদ মিঠুনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

তামিমের নেতৃত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে সুজন বলেন, “ও অনেক বেশি রোমাঞ্চিত এবং ভালো কিছু করতে চায়। আমরা এতদিন যে কাজগুলো শুধু মুখে বলেছি কিন্তু বাস্তবায়ন করতে পারিনি, তামিম সেগুলো করে দেখাবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই তামিম ক্রিকেট নিয়ে অত্যন্ত সিরিয়াস ছিলেন, সেই মনোভাবই এখন প্রশাসনিক দায়িত্বেও বজায় রেখেছেন।

আরও

চাকরি নয়, আধুনিক কৃষিতেই সফল সোনারগাঁয়ের রমজান

গুড নিউজ

চাকরি নয়, আধুনিক কৃষিতেই সফল সোনারগাঁয়ের রমজান

মাটিতে নয়, পুকুরপাড়ের মাচায় ঝুলছে সারি সারি তরমুজ। কোনোটি কালো, কোনোটি হলুদ; ছোট-বড় নানা আকারের ফল নজর কাড়ছে পথচারী ও স্...

২০২৬-০৯-১২ ১৬:১৮

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

গুড নিউজ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। যুক্তরাজ্যের ম্য...

২০২৬-০৮-৩১ ২২:৪৬

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

গুড নিউজ

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজের হাতে লেখা ৬৮৮টি দুর্লভ বার্তা নিলামে ১৬ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি...

২০২৬-০৮-২৪ ১৭:৩২

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

গুড নিউজ

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

বাংলাদেশ সবসময় অনুকরণে বিশেষ আগ্রহী। নিজেরা সৃষ্টি করতে চেষ্টা কম। এবার অনুকরণ করা হয়েছে চীনের এসডিজি ভিলেজ আইডিয়া। দেশট...

২০২৬-০৮-১৪ ১৫:৪৩

হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

গুড নিউজ

মেজর জেনারেল প্রফেসর ডা. মো. আনিসুর রহমান হাওলাদার হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

হাঁটু আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ জয়েন্ট। হাঁটা, দৌড়ানো, সিঁড়ি ভাঙা থেকে শুরু করে খেলাধুলা-প্রতিটি দৈনন্দিন কর্...

২০২৬-০৮-০৩ ২০:১৩