মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে হাওয়ার টাংকি বিস্ফোরণ আহত- ১

মীরসরাইয়ে হাওয়ার টাংকি বিস্ফোরণ আহত- ১

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে গ্যারেজে থাকা দুই হাজার লিটার হাওয়ার টাংকি (সিলিন্ডার) বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এতে গ্যারেজ মালিক ইমন হোসেন ও ইউনুস (৩৫) নামের এক জন গুরুত্বর আহত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে 
বড়তাকিয়া বাজারের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশ মুখে এ ঘটনা ঘটে। টাংকি বিস্ফোরিত হয়ে ৫০ফিট উপরে উঠে আসড়ে পড়ে টাংকি দ্বিখণ্ডিত হয়ে যায়। এসময় গ্যারেজসহ পাশের আরো একটি দোকান ঘর ধুমড়ে মুড়ছে যায়।

স্থানীয় বাজারসহ এক কিলো মিটার ব্যাপী শব্দ তরঙ্গ ও কম্পন তৈরি হয়ে এতে মানুষের মাঝে আতংক তৈরি হয়। ঘটনার পর পরেই শত-শত মানুষ ঘটনাস্থলে গিয়ে ভীড় জমায়। আহত ইউনুস পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে এবং গ্যারেজের মালিক ইমন হালকা আহত হয়।

গুরুতর আহত ইউনুস (৩৫) কে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন জানান সকাল সাড়ে ৯ টার সময় আমি দোকান খুলি তার আগে ইমন দোকান খুলে হাওয়ার মিশিন চালু করে কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে আশপাশের সবকিছু কেঁপে ওঠে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। বিশাল আকার হাওয়ার টাংকি বিস্ফোরণের সাথে সাথে এক চক্কর ঘূর্ণি দিয়ে আমার দোকানের বিভিন্ন জিনিসপত্র তচনচ হয়ে যায়। এসময় ইউনুস নামের একজন মারাত্মক আহত হন।

বড়তাকিয়া রেডিয়ান্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কামরুল হাসান জানান শরীরে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত অবস্থায় ইউনুস নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসা শেষে ভর্তি দেওয়া হয়, চোখ ও মুখে আঘাত বেশি লেগেছে।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন বড়তাকিয়া বাজারে হাওয়ার ট্যাংকি বিস্ফোরণ হওয়ার কথা শুনে, সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠায়, একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

আরও

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

সারা দেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আর্থিক সহ...

২০২৬-০৮-২৫ ১৬:৩৬

নেত্রকোনায় সামাজিক পরিবেশের অবক্ষয় রোধে করণীয় বিষয়ক আলোচনা

সারা দেশ

নেত্রকোনায় সামাজিক পরিবেশের অবক্ষয় রোধে করণীয় বিষয়ক আলোচনা

সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের অবক্ষয় রোধ এবং ভুল তথ্য মোকাবিলায় নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা আজ মঙ্গলবার নে...

২০২৬-০৮-২৫ ১৬:৩৫

বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ

সারা দেশ

বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়ন কাজী অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা...

২০২৬-০৮-২৫ ১৬:৩৪

নড়াইলে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

সারা দেশ

নড়াইলে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

২০২৬-০৮-২৫ ১৬:৩৩

কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

সারা দেশ

কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত ৪৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়...

২০২৬-০৮-২৫ ১৬:৩২

ভারতের পানি আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, আমরা সজাগ থাকবো

সারা দেশ

ফেনীতে পানি সম্পদ মন্ত্রী এ্যানি ভারতের পানি আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, আমরা সজাগ থাকবো

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দূর্ণীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং চ্যালেঞ্জ। দুর্নীতির যেটা...

২০২৬-০৮-২৫ ১৬:৩১