মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ৫৪৭১ হামলা চালিয়েছে ইরান, সবচেয়ে বেশি আতঙ্কিত উপসাগরীয় যে ৭ দেশ

মধ্যপ্রাচ্যে ৫৪৭১ হামলা চালিয়েছে ইরান, সবচেয়ে বেশি আতঙ্কিত উপসাগরীয় যে ৭ দেশ

গত এক মাসে উপসাগরীয় অঞ্চলের সাতটি আরব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে অন্তত ৫ হাজার ৪৭১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার (৩০ মার্চ) সরকারি তথ্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপাত্ত বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম আনাদোলু।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় এই ব্যাপক আক্রমণ শুরু করে। সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ৪১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৯১৪টি ড্রোন প্রতিহত করেছে।

অন্যদিকে, কুয়েতে ৩০৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৬১৬টি ড্রোন, বাহরাইনে ১৭৪টি ক্ষেপণাস্ত্র ও ৩৯১টি ড্রোন, কাতারে ২০৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৯৩টি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। জর্ডানে মোট ২৬২টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া সৌদি আরবে অন্তত ৫২টি ক্ষেপণাস্ত্র ও ১,০০৬টি ড্রোন হামলা, এবং ওমানে ১৯টি ড্রোন হামলা চালানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান শুরু করে, এতে এক হাজার ৩৪০ জনের বেশি নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন।

এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, যার লক্ষ্যবস্তু ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলো, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সংঘাত ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে বিপজ্জনক আকার ধারণ করেছে। এর প্রভাব শুধু প্রাণহানিতে সীমাবদ্ধ নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও বিমান চলাচলেও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫