রোববার (১৫ মার্চ) প্রকাশিত নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্ট মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন।
দূতাবাস নাগরিকদের ফ্লাইটের সর্বশেষ আপডেটের জন্য বিমান সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।
গালফ নিউজ জানায়, রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দর এখনও চালু থাকলেও, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে আকাশসীমা বারবার বন্ধ করা হচ্ছে। তাই যাত্রীদের বিমানবন্দর যাত্রার আগে বিমান সংস্থার সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখতে হবে।
যারা এখনই সৌদি আরব ছাড়তে পারবেন না, তাদের জনসমাগম এড়িয়ে চলা, নিরাপত্তা নিশ্চিত করা এবং খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখা বার্তা দিয়েছে দূতাবাস।