বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

লন্ডন ভ্রমণে মেয়রের বিশেষ উপহার: মাত্র ১.৭৫ পাউন্ডে দিনভর বাস-ট্রাম ভ্রমণের সুযোগ

লন্ডন ভ্রমণে মেয়রের বিশেষ উপহার: মাত্র ১.৭৫ পাউন্ডে দিনভর বাস-ট্রাম ভ্রমণের সুযোগ

বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর লন্ডনে পর্যটকদের আকর্ষণ বাড়াতে এবং যাতায়াত খরচ কমিয়ে আনতে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন মেয়র সাদিক খান। আগামী ২৫ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটির সময়টিতে কার্যকর হবে বিশেষ এই 'উইকেন্ড হপার অফার'। এই প্রকল্পের আওতায় পর্যটক ও সাধারণ নাগরিকরা মাত্র ১ পাউন্ড ৭৫ পেনি খরচ করে একটি টিকিট কিনলেই লন্ডনের যেকোনো প্রান্তে দিনভর আনলিমিটেড বাস ও ট্রাম ব্যবহারের সুবিধা পাবেন।

‎বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর লন্ডনে পর্যটকদের আকর্ষণ বাড়াতে এবং যাতায়াত খরচ কমিয়ে আনতে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন মেয়র সাদিক খান। আগামী ২৫ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটির সময়টিতে কার্যকর হবে বিশেষ এই 'উইকেন্ড হপার অফার'। এই প্রকল্পের আওতায় পর্যটক ও সাধারণ নাগরিকরা মাত্র ১ পাউন্ড ৭৫ পেনি খরচ করে একটি টিকিট কিনলেই লন্ডনের যেকোনো প্রান্তে দিনভর আনলিমিটেড বাস ও ট্রাম ব্যবহারের সুবিধা পাবেন।

‎​

‎উল্লেখ্য যে, ২০১৬ সালে মেয়র সাদিক খান প্রথম 'হপার ভাড়া' (Hopper Fare) ব্যবস্থা চালু করেছিলেন। সেই সময়ে নিয়ম ছিল ১ পাউন্ড ৭৫ পেনির একটি টিকিটে এক ঘণ্টার মধ্যে যতবার খুশি বাস পরিবর্তন করা যাবে। তবে নতুন ঘোষণায় এই সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে। এখন থেকে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে (শনি ও রবিবার) সময়সীমার কোনো বালাই থাকবে না। এক ঘণ্টার পরিবর্তে পুরো দিনব্যাপী যতবার খুশি বাস ও ট্রামে চড়া যাবে একই টিকিটে।

‎গ্রীষ্মকালীন ছুটিতে লন্ডন শহর বিশ্বের লাখো পর্যটকের পদচারণায় মুখর থাকে। মেয়রের এই উদ্যোগ মূলত সেই পর্যটন জোয়ারকে আরও বেগবান করার জন্য। সংশ্লিষ্টরা মনে করছেন, যাতায়াত খরচ নাটকীয়ভাবে কমে যাওয়ায় পর্যটকরা লন্ডনের দর্শনীয় স্থানগুলো দেখার ক্ষেত্রে আরও বেশি উৎসাহিত হবেন। বিশেষ করে বাজেট ট্রাভেলার বা স্বল্প আয়ের মানুষের জন্য এটি একটি বিশাল সুযোগ হিসেবে দেখা দিচ্ছে।

‎মেয়র কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে যে, লন্ডনের বাসের এই নির্ধারিত ভাড়া (১.৭৫ পাউন্ড) আগামী জুলাই পর্যন্ত অপরিবর্তিত থাকবে। বর্তমানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাজারে এই সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে। মেয়র সাদিক খানের এই সিদ্ধান্তকে লন্ডনের অর্থনীতি এবং পর্যটন শিল্পের জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

আরও

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

দেশের স্বার্থে প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করতেও নিজে প্রস্তুত...

২০২৬-০৭-২৬ ১৩:৪৯

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

যুক্তরাজ্যের খবর

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

অনেক সম্ভাবনার বার্তা দিলেও যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সামনে অপেক্ষা করছে নানা চ্যালেঞ্জ। বিশ্ল...

২০২৬-০৭-২৪ ১৩:০৯

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

যুক্তরাজ্যের খবর

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

লন্ডন জুড়ে চুরি, ব্যক্তিগত ডাকাতি এবং যানবাহন সংক্রান্ত অপরাধ কমেছে, কারণ মেট্রোপলিটন পুলিশ রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপ...

২০২৬-০৭-২৩ ১৪:১৩

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার সময় অ্যান্ডি বার্নহ্যাম একটি ‘জীবনযাত্রার ব্যয়-সাশ্র...

২০২৬-০৭-২২ ১৩:১০

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

যুক্তরাজ্যের খবর

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

রিডিংয়ের এক সাধারণ অফিস ভবনে বসে ব্রিটেন, ইতালি এবং জাপানের প্রতিরক্ষা ঠিকাদাররা বিশ্বের অন্যতম গোপন সামরিক প্রকল্প নিয়ে...

২০২৬-০৭-২২ ১৩:০৬

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা ঘোষণা করেছেন। অভিজ্ঞ রাজনীতিকদের...

২০২৬-০৭-২১ ১৯:৩২